শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
শিরোনাম
মেসির বিদায়ী ম্যাচের জার্সি এখন জাদুঘরে যুক্তরাষ্ট্রে শক্তিশালী হারিকেনের আঘাত, বিদ্যুৎহীন ৬ লাখের বেশি গ্রাহক যুক্তরাষ্ট্রে প্রায় এক শতাব্দী পর আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন এই সিদ্ধান্ত? দিল্লিতে মমতা ব্যানার্জি আটক যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ, ৫ সদস্যের তদন্ত কমিটি যেসব অপরাধে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রের ভিসা বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় প্রয়োজনে সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ শিগগিরই ইরান ও ইউক্রেন যুদ্ধের অবসান, দাবি ট্রাম্পের রুশ ডিজেল রফতানিতে ট্রাম্পের ছাড়, ক্ষুব্ধ ইউক্রেন

কানাডার অটোয়ায় বিক্ষোভকারী হটাতে পুলিশের অভিযান

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ৯৪ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : কানাডার পুলিশ বাধ্যতামূলক টিকানীতির বিরুদ্ধে রাজধানী অটোয়ায় তিন সপ্তাহ ধরে বিক্ষোভে ইতি টানার চেষ্টা করছে। এখনো পথে থেকে যাওয়া বাকি লোকদের সরিয়ে দিতে শুক্রবার পুলিশ হস্তক্ষেপ করে। পরিস্থিতি মোকাবেলায় সরকার জরুরি আইন বলবত্ করার পর শুক্রবার সকালে পুলিশ সদস্যরা অভিযান শুরু করেন। কভিডবিধি নিয়ে ক্ষুব্ধ ট্রাকচালকদের বিক্ষোভ এখনো কিছু মাত্রায় চলছে।

বিক্ষোভস্থলের পুলিশ অভিযান শুরুর ঘণ্টা দশেক পর জানিয়েছে, একশ বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে এবং ২০টির মতো ট্রাক রাস্তা থেকে সরিয়ে নেওয়া হয়েছে। মোটের ওপর শান্তিপূর্ণভাবে অভিযান চলে। এতে কোনো সংঘর্ষ কিংবা আহত হওয়ার খবর নেই উল্লেখ করে অটোয়ার অন্তর্বর্তী পুলিশ প্রধান স্টিভ বেল বলেন, অভিযান পরিকল্পনামাফিক চলবে। তবে পরিস্থিতি ঠিক হতে সময় লাগবে। বিক্ষোভ নিয়ন্ত্রণে এনে নগরের পরিবেশ স্বাভাবিক করতে ব্যর্থতার অভিযোগের মুৃখে কয়েকদিন আগে শহরের পুলিশ প্রধান পদত্যাগ করেন।

খবরে বলা হয়, বিক্ষোভকারীদের মধ্যে যারা পুলিশকে প্রতিরোধ করার চেষ্টা করেছিল তাদের মাটিতে চেপে ধরে হাত পিঠের পেছনে বাঁধা হয়। পুলিশ অভিযোগ করে, বিক্ষোভকারীরা শিশুদের ঢাল হিসেবে ব্যবহার করছে।একটি ভিডিওচিত্রে দেখা গেছে, পার্লামেন্ট হিলের পাশে বিক্ষোভের কেন্দ্রস্থলে যাওয়ার জন্য অগ্রসর হচ্ছেন কয়েকশ পুলিশ। কিছু আন্দোলনকারী পুলিশের সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে কানাডার জাতীয় সঙ্গীত গাইছেন।  

কেভিন হোমাউন্ড নামের একজন আন্দোলনকারী গণমাধ্যমকে বলেন, ‘স্বাধীনতা কখনো মুক্তভাবে আসেনি। যদি তারা আমাদের হাতকড়া পড়ায় কিংবা কারাগারে নেয়, তাতে কী আসে যায়?’ পুলিশ বিক্ষোভস্থলের আশেপাশে কমপক্ষে একশ চৌকি তৈরি করছে এবং আরো কেউ যাতে এসে বিক্ষোভে যোগ দিতে না পারে, তাতে নজর রাখছে।  
সূত্র: বিবিসি, এএফপি।

 

 

কিউএনবি/আয়শা/১৯শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit