শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:২৫ অপরাহ্ন

জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার নেতৃত্বে তমাল-খায়রুল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ৯০ Time View

 

সিলেট প্রতিনিধি : আবারও জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন বর্তমান সভাপতি তমাল আহমদ মজুমদার। একইসাথে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন খায়রুল আলম।(১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় টিলাগড়স্থ নিজস্ব কার্যালয়ে জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার কার্যকরি কমিটির এক জরুরী সভায় তাদেরকে নির্বাচিত করা হয়।সংস্থার চেয়ারম্যান তমাল আহমদ মজুমদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের উপস্থাপনায় সভায় নতুন কার্যনির্বাহী কমিটি নির্বাচন করা হয়।

কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মো. সিরাজুল ইসলাম ও মো. বুরহান উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মো. শাহিনুজ্জামান শাহীন, সাংগঠনিক সম্পাদক সালমা বেগম, প্রচার সম্পাদক আব্দুর রাজ্জাক শামীম, অর্থ সম্পাদক মাসুদা আক্তার, আন্তর্জাতিক সম্পাদক আব্দুল আলিম।

এছাড়া সাধারণ সদস্য হিসেবে এস এম দেলোয়ার, মো. সাদিকুর রহমান চৌধুরী, রমা কান্ত দাসকে নির্বাচিত করা হয়।এর আগে সভায় গঠনতন্ত্র সংশোধন কমিটির উপস্থাপিত সংশোধনী অনুমোদন করা হয়। পাশাপাশি সংস্থার অস্থায়ী ঠিকানার পরিবর্তে স্থায়ী ঠিকানা ও নতুন ব্যাংক হিসাব খোলার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।সভায় উপস্থিতিদের সর্বসম্মতিক্রমে বিভিন্ন অতীত উন্নয়নমূলক কাজের পর্যালোচনা, ভবিষ্যৎ সমাজ উন্নয়ন পরিকল্পনা গ্রহন ও নতুন কার্যকরি কমিটির অভিষেক অনুষ্ঠান আগামী ২২ ফেব্রুয়ারি ২০২২ ইং নির্ধারণ করা হয়।

কিউএনবি/অনিমা/১৮ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit