বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন

৫ সপ্তাহ পর শনাক্তের হার দশ শতাংশের নিচে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ১২৩ Time View

 

ডেস্ক নিউজ :  দেশে বেশ কয়েক দিন ধরে করোনাভাইরাসের সংক্রমণ কমতির দিকে। এই ধারাবাহিকতায় গত এক দিনে করোনাভাইরাস শনাক্তের সংখ্যা ও হারও কমেছে। গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ২ হাজার ৫৮৪ জন, যাতে শনাক্তের হার ৯.৪৮ শতাংশ। এর আগে গত ১১ জানুয়ারি শনাক্তের হার ছিল ৮.৯৭ শতাংশ। এর পরেরদিন তা বেড়ে ১১.৬৮ শতাংশ হয়। এদিকে গত এক দিনে করোনাভাইরাসে মারা গেছেন ২৪ জন। আর সুস্থ হয়েছেন ৯ হাজার ৯৮৮ জন।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত এক দিনে ২৭ হাজার ৭৬৫টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ০৯.৩১ শতাংশ। বৃহস্পতিবার শনাক্তের হার ছিল ১০.২৪ শতাংশ।

এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ১৯ লাখ ২৯ হাজার ১৫৪ জন। মোট শনাক্তের হার ১৪.৬৬ শতাংশ।

গত এক দিনে মারা যাওয়া ২৪ জনের মধ্যে ১৭ জন পুরুষ এবং ৭ জন নারী। এর মধ্যে ঢাকা বিভাগের ১৪ জন, চট্টগ্রাম বিভাগের ৩ জন, রাজশাহী বিভাগের ২ জন, খুলনা বিভাগের ১ জন, সিলেট বিভাগের ৩ জন ও রংপুর বিভাগের ১ জন। বরিশাল ও ময়মনসিংহ বিভাগে গত এক দিনে কেউ মারা যায়নি।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, গত এক দিনে সুস্থ হয়েছেন ৯ হাজার ৯৮৮ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৭ লাখ ৩৭ হাজার ৮৫৪ জন।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম মৃত্যুর খবর আসে। গত বছরের ২০ নভেম্বর দেশে প্রথমবারের মতো এবং ৯ ডিসেম্বর দ্বিতীয়বারের মতো করোনায় মৃত্যুহীন দিন দেখে বাংলাদেশ। এছাড়া বাকি সব দিনই মৃত্যু দেখেছে বাংলাদেশ।

কিউএনবি/অনিমা/১৮ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit