মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোনায় আদালতের আদেশ ঘিরে জমি নিয়ে উত্তেজনা, জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ ‘ফাইনালের আগে কী হয়েছিল?’ সন্দেহ আর্জেন্টাইন ফুটবলারের মায়ের মনেও ট্রুম্যান থেকে ট্রাম্প: ইসরাইল লবির চাপে বারবার নতি স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্টরা? পার্বতীপুরের পল্লীতে ৪ শতক বসত ভিটা নিয়ে প্রতিপক্ষের মারপীটে ৩ জন আহত। হার্দিককে ছাড়ার গুঞ্জনে যা বলল মুম্বাই যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরান ‘জেলেনস্কিই ইউক্রেনের সবচেয়ে বড় সমস্যা’ শতভাগ নিষেধাজ্ঞা-প্রতিরোধী রুশ যাত্রীবাহী বিমানের সফল উড্ডয়ন থাড ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়ানোর তোড়জোর বিদ্যুৎ বিপর্যয়ে আবারও অন্ধকারে কিউবা

ঘরের মাঠে নাপোলিকে হারাতে পারলনা বার্সেলোনা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ৭৭ Time View

 

স্পোর্টস ডেস্ক : বৃহস্পতিবার রাতে উয়েফা ইউরোপা লিগের প্লে-অফের প্রথম লেগে ন্যু ক্যাম্পে নাপোলির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বার্সেলোনা। প্রথমার্ধে নাপোলিকে এগিয়ে নেয় জিয়েলিন্সকি। দ্বিতীয়ার্ধে বার্সেলোনাকে সমতায় ফেরান ফেরান তোরেস। ২৫ ফেব্রুয়ারি প্লে-অফের দ্বিতীয় লেগে মুখোমুখি হবে এই দুই দল। এই ম্যাচে যারা জিতবে তারাই ইউরোপা লিগের শেষ ষোলো নিশ্চিত করবে। ২০০৩-০৪ মৌসুমের পর আবারো ইউরোপা লিগ খেলতে আসা বার্সেলোনা ঘরের মাঠে শুরু থেকেই নাপোলিকে চেপে ধরে। বেশ কয়েকবার সুযোগ বানিয়েও তা গোলের রুপ দিতে পারেনি। উলটা প্রথমার্ধেই গোল হজম করে বসে স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরতে মরিয়া বার্সেলোনা দ্রুতই পেয়ে যায় গোল। আক্রমণের পসরা সাজিয়েও বাকি সময়ে আর পারেনি এগিয়ে যেতে।

সফরকারী নাপোলি দ্বিতীয়ার্ধে তেমন সুযোগ তৈরি করতে পারেনি। পুরো ম্যাচে ৬৬ শতাংশ বল দখলের পাশাপাশি প্রতিপক্ষের পোস্টে ২২টি শট নেয় বার্সেলোনা, যার মধ্যে লক্ষ্যে ছিল মাত্র চারটি৷ নাপোলির চার শটের চারটিই ছিল লক্ষ্যে। পঞ্চম মিনিটে দারুন আক্রমণে যায় বার্সেলোনা। সতীর্থের বাড়ানো বল বক্সের ভেতর থেকে পেদ্রির নেওয়া গতির শট ক্রস বারের খানিকটা উপর দিয়ে চলে যায়। ১৫মিনিটে নিকো গঞ্জালের জোরাল শট রুখে দিয়ে নাপোলিকে রক্ষা করেন গোলরক্ষক মেরেত। ২২মিনিটে সুযোগ পেয়েছিল নাপোলিও। কিন্তু ভিক্টর ওসিমহেনের শট পা দিয়ে ঠেকিয়ে বার্সেলোনাকে রক্ষা করেন আন্দ্রে টার স্টেগান। কর্নার পায় নাপোলি। ২৯মিনিটে ন্যু ক্যাম্পকে স্তব্ধ করে নাপোলিকে লিড এনে দেন জিয়েলিন্সকি। ডান দিক থেকে এলমাসের নিঁচু পাস চলমান অবস্থায় জিয়েলিন্সকি বাম পায়ের জোরাল শট নিলে তা ফিরিয়ে দেন স্টেগান কিন্তু ফিরতি বলে কাছের পোস্টের উপরের দিকে লক্ষ্যভেদ করেন এই পোলিশ মিডফিল্ডার। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকে নাপোলি। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার জন্য আক্রমণে ধার বাড়ায় বার্সেলোনা। গোলও পেয়ে যায় দ্রুত।

৫৯ মিনিটে সমতায় ফেরে বার্সেলোনা। পেনাল্টি থেকে গোল করেন ফেরান তোরেস। শেষ দিকে একাধিক সুযোগ নষ্ট করায় ম্যাচে এগিয়ে যেতে পারেনি বার্সেলোনা। ৮৮ মিনিটে সুবর্ণ সুযোগ নষ্ট করে বার্সেলোনাকে হতাশায় ডুবান ফেরান তোরেস। ডান দিকে বল নিয়ে বক্সে ঢুকেন ওসনান দেম্বেলে, দেখে শুনে বল বাড়িয়ে দেন পেদ্রির দিকে কিন্তু বল নিয়ন্ত্রণে না নিয়ে ব্যাক হিলে তোরেসের দিকে ঠেলে দেন তিনি। অরক্ষিত থাকা তোরেস গোলরক্ষককে একা পেয়েও বল ক্রসবারের উপর দিয়ে মারেন।

 

 

কিউএনবি/আয়শা/১৮ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit