মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম
মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা ময়মনসিংহ রেঞ্জে দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ ওসি দুর্গাপুর থানার শাকের আহমেদ জাতীয় পতাকার আদলে পোশাক বানিয়ে বিতর্কে উর্বশী ঢাকা-যশোর রুটে পুনরায় ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা এনসিপি সুযোগের অভাবে সৎ, পাল্লা দিয়ে অপকর্মে জামায়াত-শিবির: রাশেদ খাঁন সাত বছর পর ৪০০ সদস্য নিয়ে ভারতে যাচ্ছেন শি জিনপিং জয়পুরহাটে আখক্ষেত থেকে মানুষের কঙ্কাল উদ্ধার, নিখোঁজ অটোভ্যান চালকের বলে দাবি পরিবারের জিএস আম্মারের দাপ্তরিক ব্যয়ের হিসাবে অসঙ্গতির অভিযোগ শিবির সভাপতির সীমানা প্রাচীর নির্মাণে অনুমোদন না নিয়ে গাছ কাটার অভিযোগ

ভয়ঙ্কর ঝড়ের কবলে যুক্তরাজ্য, রেড অ্যালার্ট জারি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮৮ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : ভয়াবহ ঝড়ে কবলে পড়েছে যুক্তরাজ্য। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে ডুডলি নামের ভয়ঙ্কর ঝড় বয়ে যায় দেশটিতে। ১০০ কিলোমিটার গতির ওই ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে যুক্তরাজ্যের দক্ষিণাঞ্চল। এরপরই ইউনিস নামের আরও একটি ঝড়ের কবলে পড়তে যাচ্ছে দেশটি। এতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। বন্ধ ঘোষণা করা হয়েছে উপকূলীয় অঞ্চল ডেভন, কর্নওয়াল এবং ওয়েলসের স্কুলগুলো।

ঝড়ের প্রভাবে প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। সেই সঙ্গে ঘর-বাড়ি, গাছপালার ব্যাপক ক্ষতি এবং বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন হতে পারে বলে সতর্ক করা হয়েছে। দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডের জন্য সর্বোচ্চ সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। এছাড়া ইংল্যান্ডজুড়ে রয়েছে সতর্কতা জারি করা হয়েছে। ঝড়ের প্রভাবে সৃষ্ট বন্যায় রাস্তা এবং ট্রেন লাইনের ক্ষতি হতে পারে। মানুষকে ভ্রমণ করতেও সতর্ক করেছে দেশটির আবহাওয়া অফিস।

নাগরিকদের ঘরে থাকার আহ্বান জানিয়ে আবহাওয়া অফিস বলেছে, ঝড় ইউনিসের প্রভাবে ঝড়ো বাতাস, বিভিন্ন স্থানে ভারী তুষারপাত হওয়ারও সম্ভাবনা রয়েছে। বাড়তি সতর্কতা হিসেবে শুক্রবার ওয়েলসের সব ট্রেন বাতিল করা হয়েছে। সূত্র: দ্য সান

 

 

কিউএনবি/আয়শা/১৮ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit