সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

জয়পুরহাটের আমদই ইউপি চেয়ারম্যান সাবু র‌্যাবের হাতে আটক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৫৪ Time View

 

মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাট সদর উপজেলার আমদই ইউপি চেয়ারম্যান শাহানুর রহমান সাবুকে আটক করেছে জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের সদস্যরা। বৃহষ্পতিবার (১৭ ফেব্রুয়ারী) সন্ধায় তাকে জয়পুরহাট জেলা শহরের ধানমন্ডি এলাকার পূর্ব বাজার থেকে আটক করে সদর থানায় সোপর্দ করা হয় ও রাতেই তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

মামলার বিবরনের উদ্ধৃতি দিয়ে জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম আলমগীর জাহান জানান, ছুটিতে থাকা সেনা সদস্য দম্পতি সদর উপজেলার মীর গ্রামের রুহুল আমিন ও সোহেলাসহ তার পরিবারের কয়েক জন সদস্য পারিবারিক সমস্যায় পড়েন। বিষয়টি নিয়ে গত বুধবার দুপুরে সেনা সদস্য পরিবারের প্রতিপক্ষরা চেয়ারম্যানের কাছে অভিযোগ দায়ের করেন। শালীস বৈঠক চলাকালে উভয় পক্ষে হাতাহাতির ঘটনা ঘটে।

এ ব্যাপারে সেনা সদস্য রুহুল আমিনের চাচা একই গ্রামের মাহফুজুল আমদই ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্যসহ ৪ জনকে এজাহার নামীয় ও অজ্ঞাত আরো ৩/৪ জনকে আসামী করে ঐ দিনই থানায় মামলা করেন। ওই মামলার জেরে আজ সন্ধায় র‌্যাব সদস্যরা চেয়ারম্যানকে আটক করে থানায় সোপর্দ করেন। পরে রাতেই চেয়ারম্যানকে জেল হাজাতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি। জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম জানান, সদর থানায় দায়ের করা মামলায় চেয়ারম্যান শাহানুর আলম সাবুকে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১৮ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit