শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম

রাশিফল: আজ যেমন কাটবে দিন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ৭৫ Time View

 

লাইফ ষ্টাইল ডেস্ক : পুরনো জ্যোতিষশাস্ত্র এমন একটি ধরন, যার মাধ্যমে বিভিন্ন সময়কাল নিয়ে ভবিষ্যদ্বাণী করা হয়। যেমন দৈনিক রাশিফল প্রতিদিনের ঘটনার ভবিষ্যকথন করে, তেমন সাপ্তাহিক, মাসিক তথা বার্ষিক রাশিফল যথাক্রমে সপ্তাহ, মাস এবং বছরের ভবিষ্যদ্বাণী করে। বৈদিক জ্যোতিষে ১২টি রাশি- মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন-এর ভবিষ্যদ্বাণী করা হয়। একই রকমভাবে ২৩টি নক্ষত্রেরও ভবিষ্যদ্বাণী করা হয়।

মেষ:

বেকারদের জন্য কাজের যোগাযোগ আসবে। অর্থ অপচয়ের সম্ভাবনা। সন্তানকে নিয়ে দুশ্চিন্তা। অর্থপ্রাপ্তিতে বিলম্ব। ব্যবসায় ভালো ফল পাবেন না। পেটের সমস্যা বাড়তে পারে। সতর্ক থাকবেন।

বৃষ:

আকস্মিক প্রাপ্তির সম্ভাবনা। সামাজিক যোগাযোগ বাড়বে। অন্যকে প্রভাবিত করে কাজের অগ্রগতি হবে। নতুন অভিজ্ঞতা দূর ভবিষ্যৎ পরিকল্পনায় কাজে লাগবে। রোমান্স শুভ।

মিথুন:

কাজের পরিধি বাড়বে। পরিবারের উন্নতির জন্য আপনার প্রচেষ্টা সফল হবে। ব্যবসায় বাড়তি কোনো চাপ আসতে পারে। সাফল্য অর্জনের জন্য একাগ্রতা বজায় রাখতে হবে।

কর্কট:

কোনো আত্মীয়ের জন্য চিন্তা বাড়তে পারে। ব্যবসায় জটিলতা দূর হবে। পূর্বের তুলনায় যোগাযোগ ও আয় বৃদ্ধি পাবে। সাময়িক শারীরিক অসুস্থতায় স্বাস্থ্যবিধি মানতে হবে। সুস্থ থাকতে হবে।

সিংহ:

কোনো কাজে আর্থিক সুবিধা পেতে পারেন। নতুন কাজের যোগাযোগ আসবে। কর্মরতদের পরিবেশ ভালো লাগবে। গঠনমূলক কোনো চিন্তা-ভাবনা হতে পারে। ফেলে রাখা কাজ সম্পন্ন করুন।

কন্যা:

কোনো কর্মপ্রচেষ্টায় এগোতে পারেন। দিনটি আনন্দপূর্ণ পরিবেশের মধ্যে কাটবে। নিজস্ব কৌশলের সঠিক প্রয়োগ কর্মস্থলে উন্নতির সম্ভাবনা। যথাসময়ে কাজ সম্পন্ন করার চেষ্টা করুন।

তুলা:

কিছুটা মানসিক চাপ থাকবে। ভুল কোনো সিদ্ধান্ত আপনার ভালো সময়কে নষ্ট করতে পারে। শত্রু থেকে সাবধানে থাকুন। কর্মস্থলে জটিলতা দেখা দিতে পারে। ধৈর্য ধরুন।

বৃশ্চিক:

বেশ ভালো সময় আপনার। কাউকে উপদেশ দিয়ে প্রশংসা পাবেন। সৃজনশীল কাজ শুভ। কারো কাছ থেকে আর্থিক আশ্বাস পেতে পারেন। প্রাপ্ত সুযোগ কাজে লাগান। প্রিয়জনের কাছে থাকুন।

ধনু:

দিনটি সম্ভাবনাময়। প্রত্যাশা পূরণে অন্যের সহযোগিতা পাবেন। যেকোনো কাজে ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন। আপনার ভুলের কারণে সুযোগ হাতছাড়া হতে পারে। সতর্ক থাকতে হবে।

মকর:

কোনো পরিকল্পনার অগ্রগতি হতে পারে। পূর্বের তুলনায় যোগাযোগ ও আয় বৃদ্ধি পাবে। পুরনো বন্ধুর সঙ্গে যোগাযোগ হতে পারে। মানসিক অস্থিরতা অনেকটা কমবে। ভ্রমণ শুভ।

কুম্ভ:

পারিপার্শ্বি পরিবেশ নিয়ে সমস্যা হতে পারে। সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন। কাছের কেউ অসুস্থ থাকতে পারে। ওষুধ বুঝে খাবেন। পার্শ্বপ্রতিক্রিয়া থেকে সাবধান। শরীরের যত্ন নিন।

মীন:

অবিবাহিতদের বিয়ের আলোচনায় অগ্রগতি। বন্ধু ও সঙ্গীর কাছ থেকে সহযোগিতা পাবেন। ব্যবসায় চাপ থাকলেও লাভবান হবেন। কাজে মনোযোগ দিন। আত্মবিশ্বাস বাড়ান।

 

 

কিউএনবি/আয়শা/১৮ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/ সকাল ১১:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit