মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

দৌড় কমাবে ভুঁড়ি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ১০০ Time View

 

লাইফ ষ্টাইল ডেস্ক : যারা নিয়মিত শরীরচর্চা করেন তাদের কাছে দৌড় শরীরচর্চার একটি অবিচ্ছেদ্য অংশ। শুধু হালকা শরীরচর্চাই নয়, যারা খেলাধুলা করেন তারাও নিয়মিত দৌড়াতে পছন্দ করেন। অতিরিক্ত ওজন ঝরিয়ে ফেলতে, পেটের মেদ বা ভুঁড়ি কমাতে দৌড় অত্যন্ত কার্যকর। মেদহীন ঝরঝরে দেহ পেতে হালকা জগিং কিন্তু খুব একটা কাজের নয়। প্রয়োজন এমন ভাবে দৌড়ান যা সহায়তা করবে ঘাম ঝরাতে।

running exerciseপেটের মেদ বা ভুঁড়ি কমাতে দৌড় অত্যন্ত উপকারী ব্যায়াম

বেল্টের বাইরে নিরাপদে পা দিয়ে দাঁড়িয়ে থেকে শুরু করুন এবং ট্রেডমিলটিকে ১০ শতাংশ ইনলাইনে চালু করুন। আপনার সাধারণ জগিং করার গতির চেয়ে এর গতি রাখুন একটু বেশি। দৌড় শুরু করুন এবং ৩০ সেকেন্ডের জন্য ‘হার্ড স্প্রিন্ট’ করুন। একবার ৩০ সেকেন্ডের জন্য দৌড় করার পরে, আবার ৩০ সেকেন্ডের জন্য বিশ্রাম করুন। এ ভাবে ১০ বার পুনরাবৃত্তি করুন।

running exercise

যারা নিয়মিত শরীরচর্চা করেন তাদের কাছে দৌড় শরীরচর্চার একটি অবিচ্ছেদ্য অংশ

আপনার আশেপাশের বা শহরের এমন একটি এলাকা খুঁজুন যেখানে কিছুটা উচু জায়গা বা উঁচু সিঁড়ি রয়েছে যাতে উপর-নীচ দৌড়ানো যেতে পারেন। একবার উপরের দিকে দৌড়ে উঠুন, তারপর আবার নীচে ফিরে যান। দ্বিতীয়বার করার আগে এক থেকে দেড় মিনিট বিশ্রাম নিন। পাহাড় এবং সিঁড়ির দৈর্ঘ্যের উপর নির্ভর করে ৬ থেকে ৮ বার এটি করতে হবে। তবে এটি কষ্ট সাপেক্ষ, তাই খেয়াল রাখুন যেন শুরুতেই শরীরের উপর অতিরিক্ত ধকল না পড়ে।

running exerciseমেদহীন ঝরঝরে দেহ পেতে হালকা জগিং কিন্তু খুব একটা কাজের নয়

স্বল্প দূরত্বের দৌড়
যারা একটু বেশি সুস্বাস্থ্যের অধিকারী এবং ইন্টারভাল ট্রেনিং করতে অভ্যস্থ, তারা নিজেদের রুটিনে স্বল্প দূরত্বের দৌড় যোগ করতে পারেন। ৪০ থেকে ৫০ মিটারের জন্য সর্বোচ্চ গতিবেগে দৌড়ান। যতক্ষণ প্রয়োজন ততক্ষণ বিশ্রাম নিন। তারপর আবার একইভাবে দৌড়ান। ৬ থেকে ৮ বার পুনরাবৃত্তি করুন সম্ভব হলে। অথবা ১০০ মিটারের জন্য সর্বোচ্চ গতিতে দৌড়ান, যতক্ষণ প্রয়োজন ততক্ষণ বিশ্রাম নিন, তারপর আবার পুনরাবৃত্তি করুন। ৪ থেকে ৫ বার এভাবে দৌড়ন। 

 

 

কিউএনবি/আয়শা/১৭ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit