মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোনায় আদালতের আদেশ ঘিরে জমি নিয়ে উত্তেজনা, জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ ‘ফাইনালের আগে কী হয়েছিল?’ সন্দেহ আর্জেন্টাইন ফুটবলারের মায়ের মনেও ট্রুম্যান থেকে ট্রাম্প: ইসরাইল লবির চাপে বারবার নতি স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্টরা? পার্বতীপুরের পল্লীতে ৪ শতক বসত ভিটা নিয়ে প্রতিপক্ষের মারপীটে ৩ জন আহত। হার্দিককে ছাড়ার গুঞ্জনে যা বলল মুম্বাই যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরান ‘জেলেনস্কিই ইউক্রেনের সবচেয়ে বড় সমস্যা’ শতভাগ নিষেধাজ্ঞা-প্রতিরোধী রুশ যাত্রীবাহী বিমানের সফল উড্ডয়ন থাড ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়ানোর তোড়জোর বিদ্যুৎ বিপর্যয়ে আবারও অন্ধকারে কিউবা

কিংস অ্যারেনায় জয়ে শুরু বসুন্ধরা কিংসের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮৫ Time View

 

স্পোর্টস ডেস্ক : দেশের ফুটবলের নতুন ইতিহাস রচিত করলো বসুন্ধরা কিংস। নিজেদের গড়া বসুন্ধরা ক্রীড়া কমপ্লেক্সের কিংস অ্যারেনায় পুলিশের বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন অধ্যায়ে পা দিল বাংলাদেশ চ্যাম্পিয়নরা। কিংস অ্যারেনার পথ চলার ম্যাচে দাপুটে পারফরম্যান্স প্রদর্শন করল রবসন রোবিনহো-ইব্রাহিমরা। পুলিশকে উড়িয়ে দিয়ে ঘরের মাঠের পথচলাটা স্মরণীয় করে রাখল বসুন্ধরা কিংস। 

আজ বসুন্ধরা কিংস অ্যারেনায় প্রিমিয়ার লিগে পুলিশ এফসিকে ৩-০ গোলে হারিয়ে টানা তৃতীয় জয় তুলে নিল বসুন্ধরা কিংস। জোড়া গোল করে ম্যাচ স্মরণীয় করে রাখল ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবসন রোবিনহো। বাকি একটি গোল করেছেন এলিটা কিংসলে। চার ম্যাচে নয় পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এলো বসুন্ধরা কিংস। সমান ম্যাচে দুই পয়েন্ট নিয়ে নবম স্থানে নেমে গেল পুলিশ এফসি। দিনের অন্য ম্যাচে সিলেটে মুখোমুখি হয়েছে শেখ জামাল ও রহমতগঞ্জ। এই ম্যাচে শেখ জামাল জিতলে শীর্ষে উঠে যাবে তারা।  

পুলিশ এফসির আফগান ফরোয়ার্ড আমিরুদ্দিন শরিফির পায়ে কিক অফের মধ্যে দিয়ে কিংস অ্যারেনার নতুন অধ্যায়ের যাত্রা শুরু হয়। এর আগে বসুন্ধরা কিংসের লোগো যুক্ত রিমোট কন্ট্রোল গাড়িতে চড়ে মাঠে প্রবেশ করে ম্যাচের বল। কেনো বসুন্ধরা কিংস অ্যারেনা অন্যান্য মাঠ থেকে আলাদা সেটা এই ম্যাচের দৃষ্টিনন্দন ফুটবল শৈলী বুঝিয়ে দিয়েছে। দুই দলের ফুটবলাররাই বল নিয়ন্ত্রণ থেকে শুরু করে নিখুঁত পাসিং, ড্রিবলিং সবই করেছে অনায়াসে।

লিগে শেষ দুই ম্যাচেই জয় পাওয়া কিংস ঘরের মাঠে আজ যেনো আরো উজ্জীবিত। শুরু থেকেই পুলিশের রক্ষণে আক্রমণের চাপ বাড়ায় রোবিনহোরা। তবে দুর্ভাগ্যক্রমে প্রথমার্ধে পায়নি গোলের দেখা। দ্বিতীয়ার্ধে চিরচেনা সেই কিংসের দেখা মিলে। একের পর এক আক্রমণে পুলিশকে কোণঠাসা করে তুলে নেয় তিন গোল। আর এতেই নিশ্চিত হয় বসুন্ধরা কিংসের টানা তিন জয়।   

১৫ মিনিটে দারুণ আক্রমণে যায় বসুন্ধরা কিংস। নিজেদের অর্ধ থেকে বল নিয়ে বাম দিক দিয়ে আক্রমণে উঠে বক্সে নিঁচু ক্রস নেন ইব্রাহিম তবে পুলিশের জয়ন্ত কুমার তৌহিদুল আলম সবুজের সঙ্গে লেগে থাকায় ঠিক মত শট নিতে পারেনি এই অভিজ্ঞ ফরোয়ার্ড। বল চলে যায় গোললাইনের বাইরে। সময় যত বেড়েছে কিংসের আক্রমণের ধার ততো বেড়েছে। একের পর এক আক্রমণে পুলিশকে চেপে ধরে রোবিনহো-ইব্রাহিমরা। ৪০ মিনিটে অল্পের জন্য গোল পায়নি কিংস। মাঝ মাঠ থেকে বল নিয়ে পুলিশের রক্ষণকে নাচিয়ে বক্সের বাইরের থেকে রবসন রোবিনহোর গতির শট ক্রসবারের লেগে বাইরে চলে যায়।

দ্বিতীয়ার্ধে বসুন্ধরা কিংস যেনো আরো দুর্বার। দৃষ্টিনন্দন ফুটবল খেলে আক্রমণের পসরা সাজিয়ে পুলিশকে ম্যাচ থেকে ছিটকে দেয় কিংস। ৬৬ মিনিটে প্রথম গোলের দেখা পায় অস্কার ব্রুজোনের দল। ডি-বক্সের ডান প্রান্তের বাইরে পুলিশ ডিফেন্ডার ইসা ফয়সালের পা থেকে বল কেড়ে রোবিনহোর কাছে পাস বাড়ান বদলি মিডফিল্ডার মাহদি ইউসুফ খান। ফাঁকাতেই ছিলেন রবসন। এবার ভুল করেননি ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ডান পায়ের জোরালো শটে পুলিশ গোলরক্ষকের মাথার ওপর দিয়ে জড়ান জালে।  

৭৭ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন রোবিনহো। ডি-বক্সে মাহাদিকে ফাউল করে বসেন ম্যাচ জুড়ে পুলিশের রক্ষণে দেওয়াল হয়ে দাঁড়ানো ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানিলো। স্পটকিকে রবসনের নেওয়া কোনাকুনি শট ঠেকাতে ঝাঁপালেও নাগাল পাননি পুলিশ গোলরক্ষক নেহাল। এই গোলের পরই উত্তেজনা ছড়িয়ে পরে পুলিশ ডাগ-আউটে। রেফারির সঙ্গে বিতর্কে জড়ান পুলিশের ফুটবলার ইসানুর রহমান। এতেই তার কপালে জুটে লাল কার্ড। দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন তিনি। এর আগে ম্যাচের ৬৩ মিনিটে প্রথম হলুদ কার্ড দেখেছিলেন তিনি।  

মাঠের বাইরের উত্তেজনা থামতেই পুলিশ ডি-বক্সে ঝড় তোলেন সুমন রেজার বদলি হিসেবে মাঠে নামা এলিটা কিংসলে। মাঝ মাঠ থেকে মাহাদির পাস থেকে কোণাকুণি শটে লক্ষ্যভেদ করেন এলিটা। যোগ করা সময়ে ব্যবধানটা আরও বড় করতে পারত বসুন্ধরা। ৯৪ মিনিটে রোবিনহোর দেওয়া পাস থেকে বাম প্রান্তে বল পান ইয়াসিন আরাফাত। আরাফাতের ক্রস থেকে পুলিশ গোলরক্ষককে একা পেলেও বল জালে জড়াতে পারেননি এলিটা। আগামী ২২ ফেব্রুয়ারি বসুন্ধরা কিংস অ্যারেনায় রহমতগঞ্জের মুখোমুখি হবে বসুন্ধরা কিংস।

 

 

কিউএনবি/আয়শা/১৭ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit