মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম
রাঙামাটিতে পাহাড় কাটার অভিযোগে পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট মামলা ফুলবাড়ী (২৯) বিজিবি ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী কেক কেটে পালিত হয়॥ একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন আশুলিয়ায় মাদ্রাসায় সশস্ত্র হামলা, বিএনপির সভাপতি জাকিরসহ ১৪ জনের নামে মামলা উলিপুরে দুর্যোগের আগাম প্রস্তুতি নিয়ে প্রতিষ্ঠা প্রকল্পের অবহিতকরণ সভা ব্যস্ততার মাঝেও সৌন্দর্য ধরে রাখার গোপন রহস্য জানালেন তৃপ্তি মাটিরাঙ্গায় ৪০ বিজিবির উদ্যােগে পাহাড়ী-বাঙ্গালী, দুঃস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ।  শক্তিশালী অস্ট্রেলিয়ার জালে ব্রাজিলের চার গোল ইয়ারপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডে জাতীয়তাবাদী মোটর চালক দলের পূর্ণাঙ্গ কমিটি কেন বাংলাদেশের বিমান আটকে দিয়েছিল, ব্যাখ্যা দিল পাকিস্তান

জামালপুরে  জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ৯১ Time View

 

ময়না আকন্দ, জামালপুর প্রতিনিধি : জামালপুর পৌরসভা কর্তৃক গৃহীত জনস্বার্থ পরিপন্থি সিদ্ধান্তের প্রতিবাদে জেলা বিএনপি’র উদ্যােগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ফেব্রুয়ারী) দুপুরে পৌর শহরের স্টেশন রোডস্থ জেল বিএনপি’র দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জেলা বিএনপি’র সাধারন সম্পাদক ও জামালপুর পৌরসভার সাবেক দুইবারের মেয়র অ্যাডভোকেট শাহ্ মো.ওয়ারেছ আলী মামুন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, জামালপুর পৌর কবরস্থান একটি প্রাচীন কবরস্থান। এই কবরস্থানে বিভিন্ন সময়ে ইসলাম প্রচার করতে আসা সফররত বিদেশী মেহমানদের কবর ছাড়াও স্থানীয়দের দাফন করা হয়েছে। পৌরসভার বিধি মোতাবেক শর্ত পূরণ করে অর্থ প্রদানের মাধ্যমে অনেকেই তাদের আপনজনদের কবর চিহ্নিত করে রেখে তাদের রুহের মাগফিরাত কামনা করে থাকেন। সম্প্রতি পৌর কর্তৃপক্ষ কবরস্থানটি উঁচু করার লক্ষ্যে বোল্ডডেজার দিয়ে সমস্ত কবর ধসিয়ে দিয়েছে। বরাদ্দকৃত বাঁধানো কবরগুলোকে সংরক্ষনে রেখে, কবরস্থনের উত্তর-পশ্চিম পাশের জায়গা ক্রয় করে কবরস্থানটিকে সম্প্রসারণ করারও আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনে। এছাড়াও সংবাদ সম্মেলনে সম্প্রতি পৌরসভার আকাশচুম্বী ট্যাক্স নির্ধারন করায় হতাশা প্রকাশ করা হয়েছে। সংবাদ সম্মেলনে পৌরবাসীদের সামর্থ বিবেচনা করে ট্যাক্স নির্ধারণের জন্যও পৌর পরিষদের নিকট জোর দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে জনস্বার্থ সংশ্লিষ্ট যে কোন উন্নয়নমূলক কর্মকান্ডের সিদ্ধান্ত অত্যন্ত সু-চিন্তিতভাবে গ্রহনের জন্য দলটির পক্ষ থেকে জোর দাবি জানানো হয়েছে। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি মো.আমজাদ হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন পল্টন, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব, সহ-সাংগঠনিক সম্পাদক মাইন উদ্দিন বাবুল, দপ্তর সম্পাদক মো.গোলাম রাব্বানী, সহ-দপ্তর সম্পাদক গাউছুল আলম শাহীন, যুব বিষয়ক সম্পাদক মো.রফিকুল ইসলাম, জেলা শ্রমিক দলের সভাপতি মো.আব্দুস সোবহান, সাধারন সম্পাদক বাবু জীবন কৃষ্ণ বসাক, জেলা মৎস্যজীবী দলের সভাপতি আব্দুল হালিম, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মনোয়ার ইসলাম কর্নেল, শহর বিএনপির সদস্য সচিব শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ, যুগ্ম আহ্বায়ক মো.মমিনুর রহমান মমিন প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/১৭ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit