সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনাম
শিক্ষক দিবসেও কর্মবিরতিতে শিক্ষক-শিক্ষার্থীরা সারাদেশে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী মাটিরাঙ্গা জোনের উদ্যোগে মাসব্যাপী ফুটবল কোচিং কোর্সের সমাপনী ও সনদ বিতরণ। মেসির বিদায়ের পর আর্জেন্টিনা একদম বদলে যাবে: স্কালোনি নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অসরপ্রাপ্ত সেনা  পরিবার। আদালতের আদেশ অমান্য করে তাদের পরিবারকে প্রাণ নাসের হুমকি। দেশের স্বার্থে ফুলবাড়ির কয়লা উত্তোলন করতে চায় সরকার  আশুলিয়ায় ধামসোনা কৃষক দলের নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

নওগাঁর পত্নীতলায় নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ৯০ Time View

 

তানভীর চৌধুরী, নওগাঁ জেলা প্রতিনিধি : নিরাপদ সড়ক এবং স্বাভাবিক মৃত্যু নিশ্চিতের দাবির পাশাপাশি শিক্ষার্থী সিয়াম হত্যার বিচারের দাবিতে নওগাঁর পত্নীতলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় নজিপুর বাসস্ট্যান্ড গোল চত্বর এলাকায় এলকাবাসীর পক্ষে মানববন্ধন শেষে একটি র‌্যালী বের হয়ে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। এসময় জাতীয় সংসদের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও নওগাঁ-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শহীদুজ্জামান সরকার বরাবর একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে প্রদান করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, পত্নীতলা উপজেলার মহাসড়ক গুলোতে বেপরয়া যানবাহনের কারণে দিন দিন সড়ক দুর্ঘটনার মাত্রা বৃদ্ধি পেয়েছে। এতে অনেক সাধারণ মানুষ প্রাণ হারাচ্ছে, আমরা কাজ শেষে নিরাপদ সড়কে পরিবারের মানুষের কাছে ফেরত যেতে চাই এবং স্বাভাবিক মৃত্যু নিশ্চিতের পাশাপাশি শিক্ষার্থী সিয়াম হত্যার বিচারের দাবি জানাই। এসময় ৭ দফা দাবী জানানো হয়। আর আগামী সাত দিনের মধ্যে দাবি মেনে না নেওয়া হলে আগামীতে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাদ, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, দি হাঙ্গার প্রজেক্ট এর রাজশাহী বিভাগীয় সমন্বয়কারী আছির উদ্দিন, গত মঙ্গলবার সড়কে নিহত সিয়ামের বড় ভাই সজিব শিক্ষার্থীবৃন্দ, সুধীজন প্রমুখ। মানববন্ধন শেষে স্থানীয় এলাকাবাসীর পক্ষ থেকে নওগাঁ-২ আসনের সংসদ সদস্য বরাবর একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে প্রদান করা হয়। উল্লেখ্য, জানুয়ারী/২২ থেকে এপর্যন্ত পত্নীতলা উপজেলায় সড়কে দুর্ঘটনায় প্রায় ২০জনের প্রাণহানী হয়েছে বলে জানাগেছে।

 

 

কিউএনবি/আয়শা/১৭ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit