শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন

সার্চ কমিটিতে কারা কার নাম প্রস্তাব করেছে প্রকাশের দাবি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ১১৯ Time View

 

ডেস্ক নিউজ : নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্যান্য কমিশনার পদে নিয়োগের লক্ষ্যে যোগ্য ব্যক্তিদের খুঁজে বের করতে গঠিত অনুসন্ধান (সার্চ) কমিটিতে কারা কার নাম প্রস্তাব করেছে- তা প্রকাশের দাবি জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। একইসঙ্গে সার্চ কমিটিকে স্বচ্ছতার সঙ্গে কার্যক্রম পরিচালনা করে অভিজ্ঞ, সৎ, সাহসী ও সুনামের অধিকারী ব্যক্তিদের খুঁজে বের করার আহ্বান জানিয়েছে সুজন। 

বৃহস্পতিবার দুপুরে অনলাইনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে এ দাবি তোলা হয়। শুরুতেই লিখিত বক্তব্য পাঠ করেন সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার। অনুষ্ঠানে বক্তারা দাবি করেন, কোন দল কার নাম দিয়েছে- সেটা প্রকাশ করা উচিত। এতে নির্বাচন সম্পর্কে দলগুলোর দৃষ্টিভঙ্গি বোঝা যাবে। একইসঙ্গে তারা, একটি স্বচ্ছ ও ভালো নির্বাচন কমিশন গঠনের ওপর জোর দিয়েছেন।

সংগঠনটির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি এম হাফিজউদ্দিন খানের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকারের সঞ্চালনায় এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন- সুজনের সহসম্পাদক জাকির হোসেন, কোষাধ্যক্ষ সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ, নির্বাহী সদস্য ড. শাহদীন মালিক, অধ্যাপক সিকান্দার খান, সৈয়দা রিজওয়ানা হাসান, ড. শাহনাজ হুদা ও রোবায়েত ফেরদৌস।
 
সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, আইনে নির্দেশিত ‘স্বচ্ছতা ও নিরপেক্ষতার নীতি অনুসরণ করার’ এ বিধানের কার্যকারিতা প্রদানের লক্ষ্যে অনুসন্ধান কমিটিকে যথাযথ কার্যপদ্ধতি নির্ধারণ করা আবশ্যক। ২০১৭ সালের অনুসন্ধান কমিটি নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করেছে কি না, সে ব্যাপারেও গুরুতর প্রশ্ন উঠেছে। তাই কমিটিকে পরিপূর্ণ স্বচ্ছতা ও নিরপেক্ষতা প্রদর্শনের জন্য কমিটির কার্যপদ্ধতি অবিলম্বে জনগণকে অবহিত করা প্রয়োজন। 

 

 

কিউএনবি/আয়শা/১৭ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit