সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনাম
শিক্ষক দিবসেও কর্মবিরতিতে শিক্ষক-শিক্ষার্থীরা সারাদেশে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী মাটিরাঙ্গা জোনের উদ্যোগে মাসব্যাপী ফুটবল কোচিং কোর্সের সমাপনী ও সনদ বিতরণ। মেসির বিদায়ের পর আর্জেন্টিনা একদম বদলে যাবে: স্কালোনি নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অসরপ্রাপ্ত সেনা  পরিবার। আদালতের আদেশ অমান্য করে তাদের পরিবারকে প্রাণ নাসের হুমকি। দেশের স্বার্থে ফুলবাড়ির কয়লা উত্তোলন করতে চায় সরকার  আশুলিয়ায় ধামসোনা কৃষক দলের নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল মা- মেয়ের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ১১৫ Time View
নওগাঁ প্রতিনিধি : নওগাঁর রাণীনগর রেল স্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে মা এবং মেয়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রেলস্টেশনের পাশে উত্তর দিকে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের সাথে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, বগুড়ার আদমদীঘি উপজেলার প্রান্নাথপুর গ্রামের নাঈম হোসেনের স্ত্রী ময়নুম বিবি (২৩) ও তার মেয়ে ৫ বছর  শিশু সন্তান নুরজাহান আক্তার।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীনগর রেলওয়ে  স্টেশন মাস্টার আতাউল হক খান বলেন, বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাকিউল আযম জানান, খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহগুলো উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরো বলেন, স্থানীয়দের মাধ্যমে যতটুকু জানতে পেরেছি, পারিবারিক কলহের জের ধরে মা ময়নুম বেগম তার মেয়ে নুরজাহানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে মারা যান তারা। আমরা ঘটনাটি তদন্ত করছি।

 

 

কিউএনবি/আয়শা/১৭ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit