মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনাম
রাঙামাটিতে পাহাড় কাটার অভিযোগে পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট মামলা ফুলবাড়ী (২৯) বিজিবি ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী কেক কেটে পালিত হয়॥ একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন আশুলিয়ায় মাদ্রাসায় সশস্ত্র হামলা, বিএনপির সভাপতি জাকিরসহ ১৪ জনের নামে মামলা উলিপুরে দুর্যোগের আগাম প্রস্তুতি নিয়ে প্রতিষ্ঠা প্রকল্পের অবহিতকরণ সভা ব্যস্ততার মাঝেও সৌন্দর্য ধরে রাখার গোপন রহস্য জানালেন তৃপ্তি মাটিরাঙ্গায় ৪০ বিজিবির উদ্যােগে পাহাড়ী-বাঙ্গালী, দুঃস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ।  শক্তিশালী অস্ট্রেলিয়ার জালে ব্রাজিলের চার গোল ইয়ারপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডে জাতীয়তাবাদী মোটর চালক দলের পূর্ণাঙ্গ কমিটি কেন বাংলাদেশের বিমান আটকে দিয়েছিল, ব্যাখ্যা দিল পাকিস্তান

লন্ডন ক্রয়ডনের মেয়র শেরওয়ান চৌধুরী দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছেন– ড.আহমদ আল কবির

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ৯৩ Time View

 

সিলেট প্রতিনিধি:  মানবসম্পদ উন্নয়ন বিশেষজ্ঞ বীর মুক্তিযোদ্ধা ডক্টর আহমদ আল কবির বলেছেন, লন্ডনের ক্রয়ডন সিটির মেয়র শেরওয়ান চৌধুরী যোগ্যতা, মেধা ও সফল কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করছেন। তাঁর দক্ষতা ও সৎ সাহসের মাধ্যমে লন্ডনের ক্রয়ডন সিটির জনগণ সহজে কাংখিত সেবা গ্রহণ করেছেন।তিনি গত ১২ ফেব্রুয়ারি শনিবার দুপুরে জাতীয় পর্যায়ের স্বেচ্ছাসেবী সংস্থা সীমান্তিক-এর উদ্যোগে সিলেট জেলার জকিগঞ্জের কৃতীসন্তান, বিশিষ্ট কমিউনিটি নেতা ও লন্ডনের ক্রয়ডন সিটির মেয়র শেরওয়ান চৌধুরীর সম্মানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আরটিএম আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ নাজমুল হক।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন মেয়রের সফরসঙ্গীরা, আরটিএম আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির ডীন প্রফেসর ড. তোফায়েল আহমদ, সীমান্তিক ঢাকা কমিটির চেয়ারম্যান ডক্টর আহমদ আল ওয়ালী, সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, জেলা যুবলীগের সভাপতি মোঃ শামীম আহমদ, আরটিএম এইচআরডিসির পরিচালক ডাক্তার এস এম ফরিদুল হক লতিফী প্রমুখ।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সীমান্তিকের চেয়ারম্যান অধ্যক্ষ মাজেদ আহমেদ চঞ্চল।সংবর্ধিত অতিথির বক্তব্যে মেয়র শেরওয়ান চৌধুরী প্রায় ৪৫ বছর ধরে দেশের আর্থ সামাজিক উন্নয়নে সীমান্তিকের অবদান ও কার্যক্রমের প্রশংসা করেন।

বীর মুক্তিযোদ্ধা ডক্টর আহমদ আল কবির সভাপতির বক্তব্যে সীমান্তিক ও ক্রয়ডন বারার মধ্যে বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডে যৌথ ভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও সীমান্তিকের মহাসচিব মো. শামীম আহমদ এবং সীমান্তিক এইচআরডিসি ম্যানেজার মৌসুমি জান্নাত মৌ’র সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে সীমান্তিকের উপর একটি উপস্থাপনা প্রদর্শন করেন উপনির্বাহী পরিচালক কাজী হুমায়ুন কবির ও মো. পারভেজ আলম।অনুষ্ঠানের শেষ পর্যায়ে লন্ডনের ক্রয়ডন সিটির মেয়র শেরওয়ান চৌধুরীর সম্মানে প্রীতিভোজের আয়োজন এবং অতিথিগণকে ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit