মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন

জোড়া ছক্কা হাঁকিয়ে ৪ বছর আগের প্রতিশোধ নিলেন কাটিং

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ১০৬ Time View

 

স্পোর্টস ডেস্ক :  চার বছর আগেকার ঘটনার প্রতিশোধ নিলেন বেন কাটিং। ২০১৮ সালে সিপিএলে বেন কাটিংকে আউট করে মধ্যমা দেখিয়েছিলেন সোহেল তানভির। পাকিস্তান সুপার লিগে সেই ঘটনার প্রতিশোধ তুলে নিলেন কাটিং। 

কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্সের বিরুদ্ধে পিএসএলের ম্যাচে তানভিরকে জোড়া ছক্কা মেরে মধ্যমা দেখান কাটিং। তবে তানভির কিন্তু এবারও চুপ থাকেননি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও।

২০১৮ সালের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে বেন কাটিংকে আউট করে মধ্যমা দেখিয়েছিলেন তনভির। উল্লেখ্য সেই ম্যাচে তানভিরের বলে ছক্কা মেরেছিলেন কাটিং। আর এরপরই কাটিংকে আউট করে তাকে মধ্যমা দেখিয়েছিলেন এই পাকিস্তানি বোলার। পরে তানভিরকে তার এই আচরণের জন্য শাস্তিও দেওয়া হয়েছিল। তবে সেই ঘটনা ভোলেননি অজি অলরাউন্ডার। চার বছর পর সেই ঘটনার প্রতিশোধ নিলেন কাটিং।

পাকিস্তান সুপার লিগে কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্সের বিরুদ্ধে ১৯তম ওভারে বল করতে আসেন তানভির। সেই সময় ক্রিজে ছিলেন কাটিং। পরপর তিনটি ছক্কা মেরে তানভিরকে মধ্যমা দেখান কাটিং। এরপরও জারি রাখেন ব্যাট হাতে আক্রমণ। ওই ওভারে ২৭ রান ওঠে। 
আক্রমণাত্মক ১৯ ওভার শেষ করার পর ২০ তম ওভারের প্রথম বলেই আউট হয়ে যান কাটিং। এবং কাটিংয়ের ক্যাচ নেন তানভির। এরপরই তিনি কাটিংকে পুনরায় মধ্যমা দেখান। শেষ পর্যন্ত ১৪ বলে ৩৬ রান করে সাজঘরে ফেরেন কাটিং।

কিউএনবি/অনিমা/১৭ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit