সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম
শিক্ষক দিবসেও কর্মবিরতিতে শিক্ষক-শিক্ষার্থীরা সারাদেশে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী মাটিরাঙ্গা জোনের উদ্যোগে মাসব্যাপী ফুটবল কোচিং কোর্সের সমাপনী ও সনদ বিতরণ। মেসির বিদায়ের পর আর্জেন্টিনা একদম বদলে যাবে: স্কালোনি নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অসরপ্রাপ্ত সেনা  পরিবার। আদালতের আদেশ অমান্য করে তাদের পরিবারকে প্রাণ নাসের হুমকি। দেশের স্বার্থে ফুলবাড়ির কয়লা উত্তোলন করতে চায় সরকার  আশুলিয়ায় ধামসোনা কৃষক দলের নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

দিনাজপুরের নবাবগঞ্জে প্রাণীসম্পদ প্রদর্শনী শেষে পুরষ্কার বিতরণ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৩৪ Time View

 

এম এ সাজেদুল ইসলাম(সাগর),নবাবগঞ্জ (দিনাজপুর) : দিনাজপুরের নবাবগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরেনারি হাসপাতালের ব্যাবস্হাপনায় প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২২ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ ফেব্রুয়ারী) সকাল ১১টায় প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় দাউদপুর ডিগ্রী কলেজ মাঠে শুরু হওয়া এ প্রদর্শনী শেষে সমাপনী ও পুরষ্কার বিতরণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ সোম এর সভাপতিত্বে প্রাণিসম্পদ প্রদর্শনী-২১ এর উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান। উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারন কর্মকর্তা ডাঃ শারমিন আজম এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মোঃ আসাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ আমির হোসেন, নবাবগঞ্জ থানা অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ, নবাবগঞ্জ উপজেলা ডেইরী ফার্ম এসোসিয়েশন এর সভাপতি মোঃ ফিরোজ কবির চৌধুরী প্রিন্স, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এম রুহুল আমিন প্রধান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ পারুল বেগম প্রমূখ ।

এই প্রদর্শনীতে বিভিন্ন স্টলে বিভিন্ন জাতের গরু, ছাগল, ভেড়া, হাঁস, মুরগী ও বিভিন্ন ধরনের পাখি প্রদর্শনী করা হয়। এ বিষয়ে উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আসাদুজ্জামান জানান, ‘দেশ স্বাধীনের পর থেকে এই দেশে বিভিন্ন জাতের পশু পালন বিষয়ে আমরা ব্যাপক সাফল্য লাভ করেছি। হাঁস-মুরগীর ডিম উৎপাদনে আমরা লক্ষ্যমাত্রা অর্জন করেছি। দুধ উৎপাদনেও প্রায় লক্ষ্যমাত্রা অর্জনের পথে। তাই প্রাণিসম্পদ প্রদর্শনীর মাধ্যমে এই অঞ্চলের মানুষ যাতে উন্নত প্রজাতির পশু ও পাখি লালন-পালনে উদ্বুদ্ধ হয় এবং এর সুফল জনগণের মাঝে পৌঁছে দেয়াই আমাদের লক্ষ্য।’

উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান জানান, এই এলাকার মানুষ যাতে উন্নত জাতের গরু-ছাগল হাঁস মুরগী আরো বেশি লালন-পালন করতে পারে এই লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। এতে আমরা বিভিন্নভাবে জনগণকে সহযোগিতা দিয়ে আসছি। প্রাণিসম্পদের এই প্রদর্শনী পশুপালনে জনগণের মাঝে ব্যাপক সাড়া ফেলবে বলে আশা করছি।

 

 

কিউএনবি/আয়শা/১৬ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit