সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম
শিক্ষক দিবসেও কর্মবিরতিতে শিক্ষক-শিক্ষার্থীরা সারাদেশে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী মাটিরাঙ্গা জোনের উদ্যোগে মাসব্যাপী ফুটবল কোচিং কোর্সের সমাপনী ও সনদ বিতরণ। মেসির বিদায়ের পর আর্জেন্টিনা একদম বদলে যাবে: স্কালোনি নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অসরপ্রাপ্ত সেনা  পরিবার। আদালতের আদেশ অমান্য করে তাদের পরিবারকে প্রাণ নাসের হুমকি। দেশের স্বার্থে ফুলবাড়ির কয়লা উত্তোলন করতে চায় সরকার  আশুলিয়ায় ধামসোনা কৃষক দলের নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

নওগাঁর পত্নীতলায় প্রাণীসম্পদ প্রদর্শনী

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ১২০ Time View

 

তানভীর চৌধুরী, নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁর পত্নীতলায় উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেভেটেনারী হাসপাতালের আয়োজনে প্রাণীসম্পদ প্রদর্শনী-২০২২ এর দিনব্যাপী প্রদর্শনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। “পুষ্টি মেধা, দারিদ্র বিমোচন, প্রাণীসম্পদ প্রদর্শনীর আয়োজন” এই শ্লোগানকে সামনে রেখে প্রাণী সম্পদ ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি), প্রাণী সম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রনালয়ের সহযোগীতায় বুধবার বেলা ১১টায় উপজেলা সদর নজিপুর শেখ রাসেল মিনি স্টেডিয়াম (পাবলিক মাঠ)এ উপজেলা পর্যায়ে দিনব্যাপী প্রদর্শনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মনিরুজ্জামান।

উপজেলা নির্বাহী অফিসার ও প্রাণী সম্পদ কমিটির সভাপতি মোঃ লিটন সরকারের সভাপতিত্বে ও প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ রবিউল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও নওগাঁ-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শহীদুজ্জামান সরকার। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফফার।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাত, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল খালেক চৌধুরী, খামারি ফিরোজ রহমান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম, নজিপুর পৌর মেয়র রেজাউল কবির চৌধুরী বাবু, পত্নীতলা থানার ওসি-২ (তদন্ত) হাবিবুর রহমান, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি ও পত্নীতলার প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনোরঞ্জন পাল, উপজেলা প্রকৌশলী সৈকত দাস, উপজেলা মৎস্য কর্মকর্তা আবু সাঈদ, ভেটেনারী সার্জন ডাঃ রফি ফয়সাল তালুকদার, জেলা পরিষদের সদস্য আবুল কালাম আজাদ, ফাতিমা জিন্নাহ ঝর্না, জাতীয় মহিলা সংস্থার আমিনুল হক, ইউপি চেয়ারম্যান ওবাইদুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তা, খামারী, সাংবাদিকবৃন্দ, সূধীজন প্রমূখ।

উক্ত প্রদর্শনীতে ৫০টি স্টলে বিভিন্ন প্রজাতির গরু, মহিষ, ঘোড়া, ছাগল, ভেড়া, হাঁস, মুরগী, কবুতর, পাখির প্রদর্শন করেন এলাকার খামারীরা। এসময় প্রদর্শনীতে অংশ গ্রহনকারী খামারীদের ৬টি ক্যাটাগরীতে (গাভী/বাছুর, ষাঁড়/মহিষ/ ঘোড়া, ছাগল/পাঁঠা, ভেড়া, পোল্টি/ পাখি/ পেট, প্রযুক্তি/ প্রাণীজাত পন্য) ভাগ করে ১ম, ২য় ও ৩য় স্থান অধীকারীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/১৬ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit