সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় ধামসোনা কৃষক দলের নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম এবার রিয়াল মাদ্রিদকে ৭ গোল দিল বার্সেলোনা কিডনি আবার গজাবে, দালালের এমন কথায় গ্রামটির নাম ‘কিডনি ভ্যালি’ আজ থেকে ঘোষণা শুরু নোবেলজয়ীদের নাম কমলো স্বর্ণের দাম, ভরিতে কত? প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলা করেই এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ,বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত

ফুলবাড়ী সীমান্তে ২৯ বিজিবির কড়া নজরদারী

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ১০৭ Time View

 

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : ফুলবাড়ী ২৯ বিজিবির আওতায় সীমান্ত এলাকায় বিজিবির কড়া নজরদারী। ফুলবাড়ী ২৯ বিজিবির আওতায় রুদ্রানী, জলপাইতলী, আমড়া, কাঁটলা ও দেশমা সীমান্ত এলাকায় চোরাচালান দমনে বিজিবি কঠোর নজরদারী রাখছেন। বর্তমান সীমান্ত এলাকায় চোরাচালান শূন্যের কোটায় এলেও চোরাচালান দমনে বিজিবি সীমান্ত এলাকায় কঠোর নজরদারী রাখছেন। সেই সাথে চোরাকারবারীদের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে বিজিবি সাড়াশি অভিযান শুরু করেছেন। গত ১লা জানুয়ারী থেকে ৩১ শে জানুয়ারী পর্যন্ত বিজিবি সীমান্ত এলাকায় চোরাচালান অভিযান চালিয়ে ৩৭ লক্ষ ৭৩ হাজার টাকার অধিক পরিমান মাদক দ্রব্য আটক করেন। সেই সাথে বেশ কিছু চোরাকারবারীদের বিরুদ্ধে চোরাচালানের মামলা দায়ের করেন। বর্তমান সীমান্ত এলাকায় চোরাচালান রোধ কল্পে ফুলবাড়ী ২৯ বিজিবির সদস্যরা দিনরাত নিরলস ভাবে কাজ করছেন।

ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনায় লে: কর্নেল মোঃ শরীফউল্লাহ আবেদ (এসজিপি) গতকাল বুধবার সাংবাদিককে জানান, আমি যোগদান করার পর ফুলবাড়ী ২৯ বিজিবির ৮২ কিলোমিটার এলাকায় চোরাচালান রোধ কল্পে, নারী ও শিশু পাচার, এবং সীমান্ত হত্যা শূন্যের কোটায় এনেছি। বর্তমান আমার সীমান্ত রক্ষীরা সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন। সীমান্ত চোরাচালন বন্ধে মাননীয় প্রধান মন্ত্রীর প্রদত্ত জিরো টলারেন্স নীতি নিশ্চিত কল্পে আমরা কাজ করে যাচ্ছি।

কিউএনবি/অনিমা/১৬ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit