সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

নওগাঁয় দিনব্যপী প্রাণী সম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ১০০ Time View

 

সজিব হোসেন,নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁয় দিনব্যপী প্রাণী সম্পদ প্রদর্শনী ২০২২ইং এর উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টায় নওগাঁ সদর উপজেলা প্রাণী সম্পদ অফিস সংলগ্ন মাঠে প্রধান অতিথি হিসেবে দিনব্যপী এই প্রদর্শনীর উদ্বোধন করেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন। নওগাঁ সদর উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতাল নওগাঁ সদর যৌথভাবে এই প্রদর্শনীর আয়োজন করে। নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার মির্জা ইমাম উদ্দিন-এর সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম, লালমনিরহাট কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপ-পরিচালক মোঃ হেলাল উদ্দিন খান এবং সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা প্রমূখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আমিনুল ইসলাম। প্রাণী সম্পদের উৎপাদন বৃদ্ধি, দুগ্ধজাত পণ্যের বাজার সৃষ্টি করা, বিজ্ঞান ভিত্তিক লালন পালনের কৌশল অবহিত করা, উন্নত জাতের পশু-পাখি পালনে আধুনিক ব্যবস্থাপনা বিষয়ে পরামর্শ প্রদান করা এবং জনসাধারনের জন্য নিরাপদ প্রাণীজ আমিষ সরবরাহ নিশ্চিত করতে জনসাধারনকে উৎসাহিত করার লক্ষ্যে এল ডি ডি পি’র উদ্যোগে এই প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনীতে প্রায় ৪২টি ষ্টলে বিভিন্ন প্রজাতির গরু, ছাগল, ভেড়া, হাঁস, মুরগী, কবুতর, বিভিন্ন সৌখিন পাখি এবং ঘোড়া প্রদর্শন করা হয়। শত শত উৎসুক জনতা এই প্রদর্শনী উপভোগ কররেছন।

কিউএনবি/অনিমা/১৬ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit