শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

নবাবগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) র অফিস ও সরকারী আশ্রয়ন প্রকল্পের ঘর পরিদর্শন

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ৯৩ Time View

 

এম এ সাজেদুল ইসলাম(সাগর),নবাবগঞ্জ, (দিনাজপুর) : দিনাজপুরের নবাবগঞ্জে সহকারী কমিশনার (ভূমি)’র অফিস ও আশ্রয়ণ-২ প্রকল্পের ৩য় পর্যায়ে ক শ্রেণির ভূমিহীন ও গৃহহীন পরিবার পূর্নবাসনের অগ্রগতি পরিদর্শন করেন রংপুর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোঃ ইব্রাহিম খান। মঙ্গলবার দুপুরে উপজেলার আশ্রয়ণ-২ প্রকল্পের ৩য় পর্যায়ে ক শ্রেণির ভূমিহীন ও গৃহহীন পরিবার পূর্নবাসনের অগ্রগতি পরিদর্শন শেষে উপজেলা হলরুমে উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন।

এসময় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান, উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোম, সহকারী কমিশনার (ভূমি) কামরুজ্জামান সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেফাউল আজম, স্থানীয় মেসার্স তানভীর আহমেদ ঠিকাদারী প্রতিষ্ঠানের স্বত্বাধীকারী মোঃ মতিবুর রহমান প্রমূখ।

পরিদর্শন শেষে রংপুর বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোঃ ইব্রাহিম খান বলেছেন ভূমিহীন গৃহহীন মানুষের স্থায়ী ঠিকানার ব্যবস্থা করেছে সরকার তিনি পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করেছেন।উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোম জানান, শতভাগ নির্মাণ শেষ হলে উপকারভোগীদের মাঝে ঘরের চাবি হস্তান্তর করা হবে।

কিউএনবি/অনিমা/১৬ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit