সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম
বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম এবার রিয়াল মাদ্রিদকে ৭ গোল দিল বার্সেলোনা কিডনি আবার গজাবে, দালালের এমন কথায় গ্রামটির নাম ‘কিডনি ভ্যালি’ আজ থেকে ঘোষণা শুরু নোবেলজয়ীদের নাম কমলো স্বর্ণের দাম, ভরিতে কত? প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলা করেই এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ,বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪

ফুলবাড়ী থানায় অভিযোগ করেও প্রতিকার পাননি ভূক্তভূগি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ৯৫ Time View

 

মো: আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : ফুলবাড়ী উপজেলার দৌলতপুর ইউনিয়নের জয়নগর গ্রামে প্রতিপক্ষ মাহাবুর রহমান জোর পূর্বক ইসমাইল হোসেন রিপন এর উপস্থিতিতে বাড়ীতে ঢুকে মটর সাইকেল ও গাভী বাছুর নিয়ে যায়। ফুলবাড়ী থানায় অভিযোগ করলেও প্রতিকার পাননি ভূক্তভূগি ইসমাইল হোসেন রিপন ।

দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার দৌলতপুর ইউপির জয়নগর গ্রামের মো: নুর ইসলাম এর পুত্র ইসমাইল হোসেন রিপন এর গত ১৪/০২/২০২২ ইং তারিখে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আমলি আদালত ফুলবাড়ী দিনজপুর এ দায়েরকৃত মামলার সূত্রে জানান যায়, গত ১১/০২/২০২২ইং তারিখে রোজ শুক্রবার রাত্রী ৯.০০টায় ফুলবাড়ী উপজেলা আলাদীপুর ইউপির বাসুদেবপুর গ্রামের মৃত আমিন আলীর পুত্র মোঃ মাহাবুর রহমান (৩১), গড়পিংলই গ্রামের মৃত মোফাই এর পুত্র মোঃ মোকসেদ আলী (৪৫), মকছেদ আলীর পুত্র মোঃ রাশেদ (২২), মৃত মোফাই এর পুত্র মোঃ মোকলেছ আলী (৪৮), মৃত এমাজ উদ্দীন এর পুত্র মোঃ সিরাজুল ইসলাম (৪৫) সর্ব সাং ফুলবাড়ী, দিনাজপুর। তারা দলবদ্ধ হয়ে লাঠি শোটা নিয়ে ঐ দিন ইসমাইল হোসেন রিপন এর বাড়ীতে ঢুকে একটি কালো রং এর ঢ-ইধষফব-১৬০ ঈঈ মোটর সাইকেল মূল্য ১ লক্ষ ৭৪ হাজার টাকা ও এক শেতা লাল কালো রংয়ের গাভী ও বাছুর যাহার আনুমানিক মূল্য ৭৫ হাজার টাকা মালামাল নিয়ে যায়।

এই ঘটনায় ইসমাইল হোসেন রিপন ফুলবাড়ী থানায় লিখিত ভাবে অভিযোগ করলে ফুলবাড়ী থানা বিষয়টি আমলে নেন নি। ইসমাইল হোসেন রিপন জানান, মোঃ মাহাবুর রহমান বিদেশে যাবেন মর্মে, ইচ্ছা পোষন করেন। এর পর বিদেশে কাজ করার জন্য এমন এক এজেন্ট এর মাধ্যমে বিদেশগামী তরিকুল ও মাহাবুর রহমান এর সকল কাগজপত্র গত ১০/০২/২০২২ইং তারিখে পুস্তুত করেন। দুবাই প্রবাসী তরিকুল ও মোঃ মাহাবুর রহমানের বিমানের অগ্রীম টিকিট সংগ্রহ করি। পারিবারিক সমস্যার কারণে বিমানের টিকেট বাতিল করেন।

সরকারি বৈদেশকি কর্মসংস্থা মন্ত্রনালয়ের শর্ত অনুযায়ী বিদেশে গমনেচ্ছুর পূর্বে করোনার টেস্ট সনদ সহকারে বিদেশে গমন করার শর্ত প্রযোজ্য। মাহাবুর রহমান এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল দিনাজপুর এ গত ০৮/০২/২০২২ ইং তারিখে জনৈক তরিকুলের করোনা টেস্ট এর রিপোট নেগেটিভ এবং মাহাবুর রহমান এর রিপোট পজেটিভ ধরা পড়ে। এরই জের ধরে প্রতিপক্ষ মাহাবুর রহমান বিদেশে যাবে না মর্মে টাকা ফেরত চায়। টাকা ফেরত না দেওয়ার কারণে উল্লেখ্য ব্যক্তিরা ইসমাইল হোসেন রিপন এর বাড়ী থেকে বে-আইনি ভাবে গরু ও মোটর সাইকেল বাহির করে নিয়ে যায়।

এই ঘটনায় ফুলবাড়ী থানায় ইসমাইল হোসেন রিপন অভিযোগ করলে তার অভিযোগ থানার এসআই আকবর আমলে না নিয়ে উল্টা প্রতিপক্ষ মাহাবুর রহমানের পক্ষ গ্রহণ করেন। অবশেষে থানায় ন্যায় বিচার না পাওয়ায় ইসমাইল হোসেন রিপন গত ১৪/০২/২০২২ ইং তারিখে দিনাজপুর জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালত ফুলবাড়ীতে ৫ জনকে আসামী করে মামলা দায়ের করেন। যাহার মামলা নং-সিআর ২২/২০২২। ঐ ঘটনায় ফুলবাড়ী থানার এসআই আকবর আলীর সাথে মোবাইল ফোনে কয়েক বার যোগাযোগ করা হলে তিনি ফোন গ্রহণ করেন নি। ইসমাইল হোসেন রিপন ন্যায় বিচারের আশায় প্রশাসনের আসুস্থক্ষেপ কামনা করেছেন।

 

 

কিউএনবি/আয়শা/১৫ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit