সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন

৮ সাংবাদিকের সঙ্গে বসছে সার্চ কমিটি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮৭ Time View

 

ডেস্ক নিউজ :  জ্যেষ্ঠ আটজন সাংবাদিকের সঙ্গে বৈঠক করবে নির্বাচন কমিশন গঠনের লক্ষে রাষ্ট্রপতির করে দেওয়া সার্চ কমিটি।মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এই সভা হবে বলে সোমবার (১৪ ফেব্রুয়ারি) জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

বিশিষ্টজনদের সঙ্গে বৈঠকে এই আটজন জ্যেষ্ঠ সাংবাদিককেও আমন্ত্রণ জানিয়েছিল সার্চ কমিটি। তবে তারা ব্যক্তিগত কারণে সেই বৈঠকে অংশ নিতে পারেননি। পরে তাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে সার্চ কমিটি আলাদাভাবে তাদের সঙ্গে বসার সিদ্ধান্ত নেয়।

যাদের সঙ্গে সার্চ কমিটি বসবে তারা হলেন: সাংবাদিক নেতা মঞ্জুরুল আহসান বুলবুল, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, নিউ এজ সম্পাদক নুরুল কবীর, মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী, বিজনেস স্ট্যান্ডার্ডের সম্পাদক ইনাম আহমেদ চৌধুরী, ঢাকা ট্রিবিউনের সম্পাদক জাফর সোবহান, চ্যানেল আইয়ের বার্তা প্রধান শাইখ সিরাজ ও সাংবাদিক নেতা শওকত মাহমুদ।

বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ আজ ১৪ ফেব্রুয়ারি শেষ হয়েছে। নতুন ইসি গঠনের জন্য চলমান একাদশ সংসদের গত অধিবেশনে নির্বাচন কমিশন আইন পাস হয়। এই আইনের আলোকে গত ৫ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের বিচারপতি ওবায়দুল হাসানকে প্রধান করে সার্চ কমিটি গঠন করেন রাষ্ট্রপতি। সার্চ কমিটির অন্য সদস্যরা হলেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি এস এম কুদ্দুস জামান, মহাহিসাব নিরীক্ষক (সিএজি) মোহাম্মদ মুসলিম চৌধুরী, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার মো. ছহুল হোসাইন এবং কথাসাহিত্যিক ও মনোরোগ বিশেষজ্ঞ আনোয়ারা সৈয়দ হক।

এই কমিটি ইতিমধ্যে দুই দিনে দেশের বিশিষ্ট নাগরিকদের সঙ্গে বৈঠক করেছে। এছাড়া রাজনৈতিক দলগুলোর কাছে নির্বাচন কমিশনে কারা আসতে পারেন সে ব্যাপারে তালিকা চেয়েছে। ক্ষমতাসীন আওয়ামী লীগসহ ২৪টি দল তালিকা জমা দিলেও বিএনপিসহ কয়েকটি দল কোনো নাম প্রস্তাব করেনি।

কিউএনবি/অনিমা/১৫ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১০:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit