সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম
বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম এবার রিয়াল মাদ্রিদকে ৭ গোল দিল বার্সেলোনা কিডনি আবার গজাবে, দালালের এমন কথায় গ্রামটির নাম ‘কিডনি ভ্যালি’ আজ থেকে ঘোষণা শুরু নোবেলজয়ীদের নাম কমলো স্বর্ণের দাম, ভরিতে কত? প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলা করেই এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ,বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪

নওগাঁয় সোনালী ব্যাংক এর বুথ উদ্বোধন

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ১১২ Time View

 

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : বিশ্ব ভালোবাসা দিবসে গ্রাহকদের প্রতি ভালোবাসা জানিয়ে সোমবার বিকেলে শহরের জেলা প্রশাসক অফিস চত্তর এলাকায় সোনালী ব্যাংক নওগাঁ শাখার উপহার সোনালী ব্যাংক বুথ এর উদ্বোধন করা হয়েছে। ব্যাংকিং সেবার মান বৃদ্ধি করতে ও ব্যাংকিং লেনদেনের সহায়তায় নওগাঁর জেলা প্রশাসক খালিদ মেহেদি হাসান পিএএ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ বুথ উদ্বোধন করেন। তিনি বলেন এটিএম বুথ একটি বৈপ্লবিক পরিবর্তন এনেছে আগে ব্যাংকে টাকা তুলতে চকেবই নিয়ে লাইনে দাঁড়াতে হতো অফিস আওয়ারের পরে টাকা তোলা যেতনা এখন এটিএম বুথের মাধ্যমে সহজেই সে সমস্যার সমাধান হয়েগেছে।

বিশেষ অতিথি বক্তব্যে সোনালী জেনারেল ম্যানেজারস অফিস রাজশাহী এর জেনারেল ম্যানেজার মীর হাসান মোহা: জাহীদ বলেন নওগাঁতে সোনালী ব্যাংকের প্রথম এটিএম বুথ উদ্বোধন হলো আমরা পর্যায়ক্রমে দু/এক মাসের মধ্যেই সকল উপজেলায় এটিএম বুথ চালু করতে পারবো এবং এটিএম সেবার মান বৃদ্ধি করবো। সভাপতিত্ব করেন সোনালী ব্যাংক প্রিন্সিপাল অফিস নওগাঁর ডেপুটি জেনারেল ম্যানেজার মো: আশরাফুল আলম। অন্যান্যের মধ্যে সোনালী ব্যাংকের নওগাঁ শাখার এজিএম মো:হাফিজার রহমান পাং, প্রিন্সিপাল অফিসার জবিউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মাদ ইব্রাহিম,ডিডিএলজি উত্তম কুমার রায়, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ নওগাঁ জেলা শাখার সভাপতি সাংবাদিক মোফাজ্জল হোসেন সহ সোনালী ব্যাংকের অন্যান্য কর্মকর্তা কর্মচারী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/১৪ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit