শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা-রিয়াদ সরাসরি ফ্লাইটের টিকিট বিক্রি শুরু বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোনো ছবি দেশের ১৯ জেলায় রাতের মধ্যে ঝড়ের শঙ্কা ব্রাজিল সাপোর্টাররা হতাশ, আর্জেটিনারা বিশ্বকাপের স্বপ্ন দেখছে: ক্রীড়া প্রতিমন্ত্রী প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ আজ হচ্ছে না উত্তাল বেলুচিস্তান, চারদিনে পুলিশ-সেনাসহ নিহত ৯৬ বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকা থেকে ঢাকার অবস্থান বদলাতে হবে: প্রধানমন্ত্রী রাঙামাটিতে ৯৮ স্থানে পাহাড় ধস, রাঙামাটি-খাগড়াছড়ি যোগাযোগ বিচ্ছিন্ন যে আইনে আ.লীগের বিচার, হতে পারে নিষিদ্ধ আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

ইসলামপুরের সন্ত্রাসী রাসেল ফকির গ্রেফতার

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৮০ Time View

 

ময়না আকন্দ, জামালপুর প্রতিনিধি : জামালপুর  ইসলামপুর মাজার থেকে কুখ্যাত সন্ত্রাসী রাসেল ফকির (৩০) কে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সুত্রে জানা গেছে, সোমবার (১ফেব্রুয়ারী) দুপুরে সিনিয়র সার্কেল এএসপি মো.সুমন মিয়ার নেতৃত্বে ইসলামপুর থানা পুলিশ পৌর এলাকার উত্তর দরিয়াবাদ গ্রামে অভিযান চালিয়ে এক মাজার থেকে কুখ্যাত সন্ত্রাসী রাসেল ফকিরকে গ্রেফতার করে। সে ওই এলাকার উত্তর দরিয়াবাদ গ্রামের পতু শাহ ফকিরের ছেলে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ২টি হত্যা মামলাসহ ১টি অস্ত্র মামলা ও অন্যান্য ৪টি মামলা রয়েছে।

ইসলামপুর সার্কেলের এএসপি সুমন মিয়া জানান, সন্ত্রাসী রাসেল দীর্ঘদিন যাবত নাম পরিচয় গোপন করে নোয়াখালী, ফেনী লক্ষীপুর জেলাসহ বিভিন্ন জেলায় পল্লী চিকিৎসক (দন্ত) হিসেবে কাজ করতেন। সাধু বেশে দেশের বিভিন্ন জেলার মাজারে ঘুরে বেড়াতেন। সাধু বেশে প্রায়ই ভারতে গিয়ে আত্ম-গোপন করতেন বলেও সে নিশ্চিত করেছেন।সন্ত্রাসী রাসেল জামালপুর ২টি ও লক্ষ্মীপুর ০১টি বিয়ে করেছেন। সে ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী। তাকে আদালতে প্রেরণ করা হবে বলে জানান।

 

 

কিউএনবি/আয়শা/১৪ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit