শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

পাবনায় অসামাজিক কার্যকলাপের অভিযোগে মনসুরাবাদ ইভিনিং টাচ-২ থেকে আটক-৪

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৮৬ Time View

 

আর কে আকাশ পাবনা প্রতিনিধি : পাবনায় অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকা অবস্থায় ইভিনিং টাচ-২ মুনসুরাবাদ উপশহর থেকে ২যুবক ও ২ যুবতীকে আটক করেছে পাবনা ডিবি পুলিশ। বেলা সাড়ে ১১টার দিকে পাবনা ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। আটককৃতরা হলেন, আতাইকুলা থানার একদন্ত শিবপুর গ্রামের মো. হাবিবুর রহমানের ছেলে মো. শান্ত হোসেন (১৯) ও একই থানার তেলকুপি গ্রামের তোয়াজ উদ্দিন প্রাং এর ছেলে মাসুদ রানা (২৪)। আটককৃত মহিলাদের স্বামী প্রবাসি হওয়ায় সঙ্গত কারনে নাম পরিচয় গোপন করা হলো। এ সময় হোটেলের কর্মকর্তা-কর্মচারীরা পিছনের দরজা দিয়ে পালিয়ে যায়।

পাবনা ডিবি পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ইন্সপেক্টর মো. জিন্নাত সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে পাবনা ডিবি পুলিশের একটি অভিযান দল সেখানে অভিযান পরিচালনা করে। ডিবি পুলিশ বিভিন্ন রুমে তল্লাশি চালিয়ে ২জন ছেলে ও ২জন মেয়েকে আটক করে। আটককৃতদের জিজ্ঞাসাবাদে তারা সেখানে অবস্থানের সঠিক তথ্য দিতে না পারায় তাদেরকে পাবনা থানা পুলিশের হাতে হস্তান্তর করা হয়। থানা পুলিশ পরবর্তি আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক পাবনা কোর্ট হাজতে প্রেরণ করে।

স্থানীয়রা আরো জানান, পুলিশের অভিযান টের পেয়ে অনেকে পাশের ফ্লাটে আত্মগোপন করেন। অভিযান দল চলে যাবার পর অনেক পুরুষ ও মহিলাকে সেই ফ্লাটের ভেতর থেকে বের হয়ে নিরাপদে চলে যেতে দেখা যায়। পাবনা ডিবি পুলিশের ইন্সপেক্টর মো. জিন্নাত সরকার জানান, অসামাজিক কাজ যেখানেই হোক না কেন, অভিযোগ পেলে সেখানে অভিযান পরিচালনা করা হবে। কোনভাবেই ছাড় দেওয়া হবে না। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলাম বলেন, ডিবি পুলিশ ২জন পুরুষ ও ২জন মহিলাকে আমাদের কাছে হস্তাস্তর করেছে। যাচাই বাছাই শেষে পরবর্তি আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। এদিকে আবাসিক এলাকায় অসামাজিক কাজ চলায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১৪ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit