শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালি ‌‘আর কখনোই’ বন্ধ না করার অঙ্গীকার করেছে ইরান: ট্রাম্প হামলা-অগ্নিকাণ্ড-দুর্যোগে মানুষকে সতর্ক করতে বিশেষ অ্যালার্ট চালু করছে সিঙ্গাপুর জ্বালানি সংকটে বিমানসেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা মহাকাশে রাশিয়া-যুক্তরাষ্ট্রের পরমাণু যুদ্ধের মহড়া, বড়সড় বিপদ আসছে? ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিজেদের কবজায় নেওয়ার ঘোষণা ট্রাম্পের ইরানের এক ঘোষণাতেই ১০ ডলার কমল তেলের দাম ইসরায়েলের সঙ্গে সরাসরি আলোচনাকে ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’ বললেন লেবাননের প্রেসিডেন্ট হরমুজ উন্মুক্ত ঘোষণার পর ইরানকে ‘ধন্যবাদ’ জানিয়ে যা বললেন ট্রাম্প লেবাননে যুদ্ধবিরতি মানতে বাধ্য হয়েছে ইসরায়েল, ইরানের প্রেসিডেন্টের তীব্র প্রতিক্রিয়া ট্রাম্প বলছেন ইরান ধ্বংস, গোয়েন্দারা বলছে উল্টো গল্প

ইউক্রেন সংকট : কিয়েভ পৌঁছেছেন জার্মান চ্যান্সেলর

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ৭৭ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : জার্মান  চ্যান্সেলর ওলাফ শলৎস সোমবার ইউক্রেনের রাজধানী কিয়েভ পৌঁছেছেন। ইউক্রেনে রুশ হামলার আশঙ্কা নিয়ে উত্তেজনা তীব্র হওয়ার প্রেক্ষাপটে তিনি কিয়েভ সফরে এলেন। এরপর তিনি মস্কো সফরে যাবেন। এর আগে গত সপ্তাহে ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সংকট নিরসনে একই উদ্যোগ নিয়েছিলেন।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ন্যাটো জোটে ইউক্রেনের সদস্যপদ এবং পূর্ব ইউরোপে এই জোটের সম্প্রসারণ ঠেকাতে চান। তিনি পশ্চিমাদের কাছে নিরাপত্তা গ্যারিন্টিও দাবি করেন। কিন্তু পশ্চিমারা এ দাবিতে কর্ণপাত না করায় তিনি ইউক্রেন সীমান্তে প্রায় এক লাখ সৈন্যের সমাবেশ ঘটান। যুক্তরাষ্ট্র বলছে, রাশিয়া যে কোন দিন ইউক্রেনে  হামলা চালাতে পারে। যদিও রাশিয়া যুক্তরাষ্ট্রের এ আশঙ্কা উড়িয়ে দিয়েছে। এদিকে, আলোচনার মাধ্যমে সংকট নিরসন প্রচেষ্টায় জার্মানী ও ফ্রান্স উভয়ে কেন্দ্রীয় ভূমিকা পালন করছে।

 

 

কিউএনবি/আয়শা/১৪ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit