শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

গোসাইরহাটে ভ্রাম্যমাণ আদালতে ঝটিকা অভিযান জেল-জরিমানাসহ ৭টি মামলা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৫৩ Time View

 

খোরশেদ আলম বাবুল,শরীয়তপুর প্রতিনিধি : গোসাইরহাট উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন দাস গুপ্ত ১৩ ফেব্রুয়ারি রোববার বিকেলে উপজেলার বিভিন্ন হাট বাজারে অভিযান পরিচালনা করেছেন। একই সাথে ফসলি জমি বিনস্টকারী ও জুয়ারীদেরও ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারাদন্ড ও জরিমানা প্রদান করেছেন।

এর মধ্যে উপজেরার কোদালপুর বাজারে এক ব্যবসায়ীকে ১৮৬০ সনের দন্ডবিধি আইনে, হাটুরিয়া বাজারে একজন জুয়ারীকে ১৮৬৭ সনের জুয়া আইনে, গাড়ি চালককে ২০১৮ সনের সড়ক পরিবহন আইনে জরিমানা করা হয়। বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর আওয়াতায় উপজেরার দাসের জঙ্গল গ্রামে অবৈধভাবে ফসলি জমি কেটে বালু উত্তোলন করার দায়ে একজনকে ৫০ হাজার টাকা জরিমানাসহ ৭ দিন কারাদন্ড প্রদান করেছেন। অভিযানকালে ৫৩ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন দাস গ্রপ্ত বলেন, ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ব্যবসায়ী, জুয়ারী, গাড়ি চালক ও অবৈধ বালু উত্তোলনকারীকে জরিমানা ও জেলা প্রদান করা হয়েছে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।

কিউএনবি/অনিমা/১৪ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit