মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম
৯ জনকে কামড়ানো সেই শিয়ালের মাথা পাঠানো হলো গবেষণাগারে হুতিদের সামরিক সহায়তা বন্ধে ইরানের প্রতি জি৭-এর আহ্বান নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ

ওয়ালটন তাণ্ডবে চট্টগ্রামের রান পাহাড়

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ৭৭ Time View

 

স্পোর্টস ডেস্ক :  চলমান বিপিএলের এলিমিনেটর ম্যাচে ব্যাট হাতে ঝড় তুলেছেন চ্যাডউইক ওয়ালটন। ক্যারিবীয় এই উইকেটকীপার ব্যাটারের তাণ্ডবে খুলনা টাইগার্সের বিপক্ষে রানের পাহাড় দাঁড় করিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। মাত্র ১১ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হয়েছেন ওয়ালটন। তবে পাঁচ উইকেট হারিয়ে চট্টগ্রাম জড়ো করেছে ১৮৯ রান। 

সোমবার দুপুরে ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় খুলনা। ব্যাট করতে নেমে উইল জ্যাকসের অনুপস্থিতিতে সুযোগ পেয়ে দলকে ভালো সূচনা এনে দেন কেনার লুইস। ৩২ বলে ৩৬ করেন তিনি।

যদিও ব্যর্থ ছিলেন জাকির হাসান (০) ও অধিনায়ক আফিফ হোসাইন ধ্রুব (৩)। তবে চারে নেমে দলের হাল ধরেন চ্যাডউইক ওয়ালটন। ৩২ বলে ৩৯ রান করে লুইস বিদায় নেয়ার পর ক্রিজে আসা শামীম হোসাইনও আউট হন মাত্র ৭ বলে ১০ রান করে।

তবে লড়াই চালিয়ে যান ওয়ালটন। পঞ্চম উইকেটে তার সঙ্গী হন সাবেক অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ৬৫ রানে চতুর্থ উইকেট হারানোর পর ওয়ালটন-মিরাজ মিলে গড়েন ১১৫ রানের এক অনবদ্য জুটি। শেষ ওভারে বিদায় নেয়ার আগে ৩০ বলে ৩৬ রান করেন মিরাজ।

তবে শেষ পর্যন্ত অপরাজিত থাকা ওয়ালটনের ব্যাট থেকে আসে দুর্দান্ত ৪৪ বলে ৮৯ রানের বিধ্বংসী ইনিংস। আসরে নিজের প্রথম পঞ্চাশোর্ধ্ব এই ইনিংসে ছিল সাতটি করে চার ও ছক্কার মার। ৩ বলে ৮ রান করে অপরাজিত থাকেন বেনি হাওয়েল।

যাতে নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে চট্টগ্রামের সংগ্রহ দাঁড়ায় ১৮৯ রান। খুলনার পক্ষে খালেদ আহমেদ দুটি উইকেট শিকার করেন ৪০ রানের বিনিময়ে। এছাড়া নাবিল সামাদ, রুয়েল মিয়া ও মাহেদী হাসান নেন একটি করে উইকেট। তবে ৪ ওভারে মাত্র ১৫ রান খরচ করে নজর কাড়েন নাবিল।

কিউএনবি/অনিমা/১৪ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit