শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম
‎লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসঁফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত চেক জালিয়াতি মামলায় মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গ্রেপ্তার। রাঙামাটিতে কোতোয়ালি পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৮ কালো গাউনে বাজিমাত রাশমিকার কোম্পানীগঞ্জে উপজেলা ছাত্রদলের নবনির্বাচিত আহ্বায়ককে সংবর্ধনা এক ট্রলারে ধরা পড়ল ৬০ মণ ইলিশ মালয়েশিয়ার কাছে হেরে যে কঠিন সমীকরণের সামনে বাংলাদেশ ডেপুটি স্পিকারের উদ্দ্যেগে : দুর্গাপুরে চলছে সিসি ক্যামেরা স্থাপন গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ,নোয়াখালী শহরে বিদ্যুৎ বিপর্যয় এক লাখ টাকায় ভোটার হচ্ছে রোহিঙ্গা

আত্মরক্ষায় অস্ত্র না দেওয়ার সিদ্ধান্ত জার্মান ভন্ডামি : ইউক্রেন

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ৯০ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক :  ইউক্রেনের সীমান্তে আনুমানিক ১ লাখ সৈন্য সরবরাহ করেছে রাশিয়া। নিজেদের সীমান্ত সংলগ্ন ইউক্রেনের তিন দিকেই দিনে দিনে শক্তি বাড়াচ্ছে রাশিয়া। ইউক্রেন সীমান্তে এই রুশ সৈন্য মোতায়েনের কারণে পশ্চিমা বিশ্ব আশঙ্কা করছে, মস্কো যে কোনো সময় ইউক্রেনে হামলা চালাতে পারে।

এদিকে, চলমান সংকটে ইউক্রেনকে অস্ত্র সরবরাহ না করার সিদ্ধান্তের কথা আগেই জানিয়েছে জার্মানি। বার্লিনের এ সিদ্ধান্তের সমালোচনা করেছেন জার্মানিতে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত আন্দ্রিজ মেলনিক। জার্মানির এ সিদ্ধান্তকে ‘জার্মান ভন্ডামি’ বলে মন্তব্য করেছেন তিনি।

রবিবার এক টুইট বার্তায় এ মন্তব্য করেন আন্দ্রিজ মেলনিক।

টুইটারে তিনি লিখেন, ‘রাশিয়ার সামরিক আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনের আত্মরক্ষার জন্য কোনো অস্ত্র দেওয়া হবে না। কিন্তু শুধু ২০২০ সালে রাশিয়ায় ৩৬৬ মিলিয়ন ইউরোর দ্বৈত-ব্যবহারের পণ্য রপ্তানি করা হয়েছে, যা দেশটির অস্ত্র উৎপাদন বাড়াতে সাহায্য করতে পারে।’ 

রাশিয়ার আক্রমণ আসন্ন পশ্চিমা শক্তিগুলোর এমন সতর্কতার মধ্যে এক ডজনেরও বেশি দেশ তাদের নাগরিকদের ইউক্রেন ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছে। এর মধ্যে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, অস্ট্রেলিয়া, ইতালি, ইসরায়েল, নেদারল্যান্ডস ও জাপান। 

কিউএনবি/অনিমা/১৪ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit