শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম
বিশ্বমানের পর্যটন শিল্প গড়তে সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী এয়ার ফোর্স ওয়ানে ট্রাম্পের সফরে সিএনএনকে নিষিদ্ধ করল হোয়াইট হাউস বিশ্ববাজারে তেলের দাম কমা মাত্রই বাংলাদেশেও কমিয়ে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অবশেষে ইসরায়েল ম্যাচ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল আয়ারল্যান্ড ‎লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসঁফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত চেক জালিয়াতি মামলায় মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গ্রেপ্তার। রাঙামাটিতে কোতোয়ালি পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৮ কালো গাউনে বাজিমাত রাশমিকার কোম্পানীগঞ্জে উপজেলা ছাত্রদলের নবনির্বাচিত আহ্বায়ককে সংবর্ধনা এক ট্রলারে ধরা পড়ল ৬০ মণ ইলিশ

সভানেত্রী ছাড়া তৃণমূল কংগ্রেসের সব শীর্ষপদ বিলুপ্ত ঘোষণা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ৯০ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক :  ভারতের পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসে সভানেত্রী মমতা ব্যানার্জি ছাড়া সব শীর্ষপদ আপাতত বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। এর পরিবর্তে গঠন করা হয়েছে ‘জাতীয় কর্মসমিতি’। এতে দায়িত্বে থাকছেন ২০ জন সদস্য, যাদের প্রধান মমতা। 

গতকাল শনিবার কলকাতার কালীঘাটে দলের প্রধান ও মূখ্যমন্ত্রী মমতা বৈঠক ডেকেছিলেন। সেই দলীয় বৈঠকের পর তৃণমূলের নেতা পার্থ চট্টোপাধ্যায় ঢালাও পদ বিলুপ্তির খবর জানান। তবে সরাসরি ‘শীর্ষপদের অবলুপ্তি’ কথাটা ব্যবহার না করে পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, জাতীয় কর্মসমিতি ঘোষণা করা হলো। এর পর পদাধিকারীদের নাম নেত্রী ঘোষণা করবেন।

এ ঘোষণার অর্থ, পার্থ নিজে দলের মহাসচিব থাকলেন না। তেমনই রাজ্য শাখার সভাপতি থাকলেন না সুব্রত বক্সিও। অভিষেক বন্দ্যোপাধ্যায়ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদ খোয়ালেন- অন্তত আপাতত। তবে অভিষেককে অন্যদের সঙ্গে জাতীয় কর্মসমিতিতে রাখা হয়েছে। কাকে কোন পদ দেওয়া হবে, তা পরে স্থির করবেন দলনেত্রী মমতা স্বয়ং। কর্মসমিতি এবং পদাধিকারীদের নাম যথাসময়ে নির্বাচন কমিশনে জানানো হবে। 

সূত্র : আনন্দবাজার পত্রিকা।

কিউএনবি/অনিমা/১৩ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৯:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit