মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
ব্যাংক নিয়োগে স্বচ্ছতা ও মেধাভিত্তিক ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত, শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক শিল্পকলায় ‘কঞ্জুস’ নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি ওয়াদুদ ভূইয়া। শার্শায় মসজিদে রাজনৈতিক কর্মসূচির অভিযোগ, মুসল্লিদের ক্ষোভ কীভাবে কর্মসূচি করব বিএনপিকে শেখাতে হবে না: সারজিস আলম বিমানে যাত্রীকে গালাগাল ও হামলার অভিযোগ, সিটে ডাক্ট টেপ দিয়ে আটকালেন যাত্রীরা আগামী অর্থবছরেই চালু হচ্ছে ৮ বিভাগীয় ক্যানসার হাসপাতাল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জামায়াত আমিরের হায়াতে তাইয়েবা, সবরে জামিল আতা ফরমান: স্বরাষ্ট্রমন্ত্রী

ক্রয়ডনের মেয়র শেরওয়ান চৌধুরীকে সীমান্তিকের সংবর্ধনা প্রদান

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ১০২ Time View

 

সিলেট প্রতিনিধি : জাতীয় পর্যায়ের স্বেচ্ছাসেবী সংস্থা সীমান্তিক এর উদ্যোগে সিলেট জেলার জকিগঞ্জের কৃতি সন্তান, বিশিষ্ট কমিউনিটি নেতা ও লন্ডনের ক্রয়ডন সিটির মেয়র শেরওয়ান চৌধুরীকে গতকাল ১৩ ফেব্রুয়ারি সংবর্ধনা প্রদান করা হয়। সীমান্তিকের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট মানবসম্পদ উন্নয়ন বিশেষজ্ঞ বীর মুক্তিযোদ্ধা ডক্টর আহমদ আল কবিরের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আরটিএম আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ নাজমুল হক।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন মেয়রের সফরসঙ্গীগণ, আরটিএম আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির ডীন প্রফেসর ড. তোফায়েল আহমদ, সীমান্তিক ঢাকা কমিটির চেয়ারম্যান ডক্টর আহমদ আল ওয়ালী, সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, জেলা যুবলীগের সভাপতি মোঃ শামীম আহমদ, আরটিএম এইচআরডিসির পরিচালক ডাক্তার এস এম ফরিদুল হক লতিফী প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সীমান্তিকের চেয়ারম্যান অধ্যক্ষ মাজেদ আহমেদ চঞ্চল। তিনি তাঁর স্বাগত বক্তব্যে মেয়র ও তাঁর সফরসঙ্গীদের আগমনে ধন্যবাদ জ্ঞাপন করেন।

সংবর্ধিত অতিথির বক্তব্যে মেয়র শেরওয়ান চৌধুরী প্রায় ৪৫ বছর ধরে দেশের আর্থ সামাজিক উন্নয়নে সীমান্তিকের অবদান ও কার্যক্রমের প্রশংসা করেন। বীর মুক্তিযোদ্ধা ডক্টর আহমদ আল কবির সভাপতির বক্তব্যে সীমান্তিক ও ক্রয়ডন বারার মধ্যে বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডে যৌথ ভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও সীমান্তিকের মহাসচিব মোঃ শামীম আহমদ এবং সীমান্তিক এইচআরডিসি ম্যানেজার মৌসুমি জান্নাত মৌ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে সীমান্তিকের উপর একটি উপস্থাপনা প্রদর্শন করেন উপনির্বাহী পরিচালক কাজী হুমায়ুন কবির ও মোঃ পারভেজ আলম। অনুষ্ঠানের শেষ পর্যায়ে লন্ডনের ক্রয়ডন সিটির মেয়র শেরওয়ান চৌধুরীকে সম্মানে প্রীতিভোজের আয়োজন করা হয় এবং অতিথিগণকে ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/১৩ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit