শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম
‎লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসঁফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত চেক জালিয়াতি মামলায় মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গ্রেপ্তার। রাঙামাটিতে কোতোয়ালি পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৮ কালো গাউনে বাজিমাত রাশমিকার কোম্পানীগঞ্জে উপজেলা ছাত্রদলের নবনির্বাচিত আহ্বায়ককে সংবর্ধনা এক ট্রলারে ধরা পড়ল ৬০ মণ ইলিশ মালয়েশিয়ার কাছে হেরে যে কঠিন সমীকরণের সামনে বাংলাদেশ ডেপুটি স্পিকারের উদ্দ্যেগে : দুর্গাপুরে চলছে সিসি ক্যামেরা স্থাপন গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ,নোয়াখালী শহরে বিদ্যুৎ বিপর্যয় এক লাখ টাকায় ভোটার হচ্ছে রোহিঙ্গা

বুধবারে ইউক্রেনে হামলা চালাতে পারে রাশিয়া, মার্কিন গোয়েন্দা সংস্থা’র দাবি

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮১ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ) জানিয়েছে, আগামী বুধবার ভোরে ইউক্রেনে হামলা চালাতে পারে রাশিয়া। তবে রাশিয়া হামলার আশঙ্কাকে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ‘প্রোপাগান্ডা’ বলে অভিহিত করেছে। গতকাল শনিবার জার্মানির ডের স্পিগেল পত্রিকা এই তথ্য ছেপেছে। অন্যদিকে ডের স্পিগেলের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম ‘মেট্রো’ ইউক্রেনে সম্ভাব্য রুশ হামলার দিনক্ষণ–সম্পর্কিত খবরটি প্রকাশ করেছে।

জার্মানির সংবাদমাধ্যম ডের স্পিগেল জানায়, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ) ও সামরিক সূত্র উভয়ই ন্যাটো জোটের সদস্যদের ইউক্রেনে সম্ভাব্য রুশ হামলার বিষয়ে সতর্ক করেছে। এ জরুরি সতর্কতায় বলা হয়—বুধবার ভোরের দিকে ইউক্রেনে হামলা শুরু করতে পারে রাশিয়া। ইউক্রেন সীমান্ত অঞ্চলে সেনা ও সমরাস্ত্রের মজুদ বাড়িয়েছে রাশিয়া। গত ডিসেম্বরের শেষের দিকে সেখানে লাখ খানেক সেনা মোতায়েন করে রাশিয়া। পরে আরও বাড়ানো হয়েছে।

ডের স্পিগেল আরও জানিয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগামী পাঁচ দিনের মধ্যে সেনাদের গ্রিন সিগন্যাল দিতে পারেন। এরই মধ্যে ইউক্রেন হামলার বিষয়ে বিস্তারিত সিদ্ধান্ত নিয়ে রেখেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অন্যদিকে রুশ পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মারিয়া জাখারোভার বলেছেন, যুদ্ধ বাঁধাতে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের শীর্ষ কর্মকর্তারা, মার্কিন গণমাধ্যম উঠে পড়ে লেগেছে। কারণ রাশিয়া আগ বাড়িয়ে কোনো সংঘাতে জড়াবে না। সূত্র : ডেকানহেরাল্ড/বিবিসি

 

কিউএনবি/আয়শা/১৩ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit