শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম
‎লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসঁফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত চেক জালিয়াতি মামলায় মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গ্রেপ্তার। রাঙামাটিতে কোতোয়ালি পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৮ কালো গাউনে বাজিমাত রাশমিকার কোম্পানীগঞ্জে উপজেলা ছাত্রদলের নবনির্বাচিত আহ্বায়ককে সংবর্ধনা এক ট্রলারে ধরা পড়ল ৬০ মণ ইলিশ মালয়েশিয়ার কাছে হেরে যে কঠিন সমীকরণের সামনে বাংলাদেশ ডেপুটি স্পিকারের উদ্দ্যেগে : দুর্গাপুরে চলছে সিসি ক্যামেরা স্থাপন গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ,নোয়াখালী শহরে বিদ্যুৎ বিপর্যয় এক লাখ টাকায় ভোটার হচ্ছে রোহিঙ্গা

জেরুজালেমে অবৈধ ইহুদি বসতকারীদের সতর্ক করল হামাস

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮০ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস ইহুদিবাদী ইসরাইল সরকার এবং জেরুজালেমে অবৈধ বসতি স্থাপনকারীদের সাবধান করে দিয়েছে। তাদের আগুন নিয়ে খেলা বন্ধ করতে হুশিয়ার করে বলেছে, শিগগিরই ফিলিস্তিনিদের ওপর নির্যাতন বন্ধ না হলে এর ভয়াবহ পরিণতি তাদের বরণ করতে হবে। খবর তাসনিম নিউজের।

পবিত্র আল-কুদস (জেরুজালেম) শহরের শেখ জাররাহ শরণার্থী শিবিরে বসবাসরত ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের সামরিক বাহিনী এবং অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীদের হামলার পর এ হুশিয়ারি বার্তা উচ্চারণ করল হামাস। বায়তুল মুকাদ্দাস শহরের হামাস মুখপাত্র মোহাম্মদ হামাদেহ রোববার এক বিবৃতিতে বলেন, শেখ জাররাহ শরণার্থী শিবিরের ফিলিস্তিনিদের ওপর ইহুদিবাদীদের হামলা আন্তর্জাতিক ও মানবাধিকার আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং তারা প্রকৃতপক্ষে আগুন নিয়ে খেলছেন।

তিনি অধিকৃত ভূখণ্ডের সব ফিলিস্তিনিকে বিশেষ করে আল-কুদস শহরের বাসিন্দাদের শেখ জাররাহ শরণার্থী শিবিরের ফিলিস্তিনি মুসলমানদের সমর্থনে এগিয়ে আসার আহ্বান জানান। এক ইসরাইলিকে গাড়িচাপা দেওয়ার কথিত অভিযোগ তুলে ফিলিস্তিনিদের ওপর হামলা চালায় অবৈধ বসতি স্থাপনকারী ইহুদিবাদীরা।

 

 

কিউএনবি/আয়শা/১৩ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit