শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনাম
মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানি এয়ারলাইন নিষিদ্ধ করল আমিরাত নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেফতার ১০৩ ইউক্রেনের সামরিক সহায়তায় ৬.৬ বিলিয়ন ইউরো দিতে সম্মত ইইউ নারীর আপত্তিকর ছবি মুছে ফেলতে মেটাকে দিল্লি হাইকোর্টের নির্দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী পর্তুগালে জনসমক্ষে মুখঢাকা নিষিদ্ধ ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন নিয়ম ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরিতে সায় ট্রাম্পের প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সার্বিক কার্যক্রম নিয়ে প্রেস ব্রিফিং আজ

এমন একদিন আসবে যেদিন সবাই পাস করবে : শিক্ষামন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ৯৮ Time View

 

ডেস্ক নিউজ : এবারের এইচএসসি পরীক্ষার ফল নিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, এবার কম বিষয়ে পরীক্ষা দিয়ে ভালো ফলাফল করেছে। সাবজেক্ট ম্যাপিংয়ের কারণে ভালো ফলাফল হয়েছে। আজ রবিবার (১৩ ফেব্রুয়ারি) প্রকাশিত এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল নিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, এবার কম বিষয়ে পরীক্ষা দিয়ে ভালো ফলাফল করেছে। সাবজেক্ট ম্যাপিংয়ের কারণে ভালো ফলাফল হয়েছে। আর পাসের হার বেশি হলে খারাপ কি? এমন একদিন আসবে, যেদিন শতভাগ উত্তীর্ণ হবে। যে পরিমাণ শিক্ষার্থী পাস করেছে তাতে কলেজ-বিশ্ববিদ্যালয়গুলোতে আসন সংকট হবে কি না জানতে চাইলে তিনি বলেন, আমাদের মনে হয় না আসন সংকট হবে। আমাদের যে চিন্তা সবাইকে অনার্স-মাস্টার্স করতে হবে, এটা বিশ্বের কোথাও হয় না। জেলায় জেলায় নতুন যে বিশ্ববিদ্যালয় হচ্ছে, সেগুলো মানে আসতে একটু সময় লাগবে।

ভর্তি পরীক্ষার বিষয়ে মন্ত্রী বলেন, যে সিলেবাসের ওপর এসএসসি ও এইচএসসি পরীক্ষা হয়েছে, সে সিলেবাসেই ভর্তি পরীক্ষাগুলো হওয়া উচিত, না হলে শিক্ষার্থীদের প্রতি অবিচার করা হবে। এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় সর্বমোট ১৩ লাখ ৭১ হাজার ৬৮১ জন পরীক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ১৩ লাখ ছয় হাজার ৭১৮ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে এক লাখ ৮৯ হাজার ১৬৯ জন। গতবারের তুলনায় এবার জিপিএ-৫ বেশি পেয়েছে ২৭ হাজার ৩৬২ জন। এ সময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী উপস্থিত ছিলেন।   

 

 

কিউএনবি/আয়শা/১৩ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit