শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম
শৃঙ্খলা না মেনে ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রখলে রাষ্ট্রদ্রোহ মামলা: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপি চাইলে ২০৩১ সাল পর্যন্ত রাজপথ দখলে রাখতে পারবে : মীর শাহে আলম জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণে ওয়াকআউট করা দেশগুলোর মধ্যে ছিল বাংলাদেশও প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রীর বৈঠক মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানি এয়ারলাইন নিষিদ্ধ করল আমিরাত নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেফতার ১০৩ ইউক্রেনের সামরিক সহায়তায় ৬.৬ বিলিয়ন ইউরো দিতে সম্মত ইইউ নারীর আপত্তিকর ছবি মুছে ফেলতে মেটাকে দিল্লি হাইকোর্টের নির্দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী

৮.৪ গড় ও ১০২ স্ট্রাইকরেট নিয়েও ১১.৫ কোটিতে বিক্রি!

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ৯০ Time View

 

স্পোর্টস ডেস্ক :  শেষ হচ্ছে ১৫তম আইপিএলের দুই দিনের জমজমাট নিলাম। যে নিলামে, ফিঞ্চ-মরগ্যান-স্মিথের মত অনেক রথী-মহারথী দল না পেলেও মাত্র ৮.৪ গড় ও ১০২ স্ট্রাইকরেট নিয়েও ১১.৫ কোটি রুপিতে বিক্রি হলেন লিয়াম লিভিংস্টোন! গত বছর রাজস্থান রয়্যালসের হয়ে খেললেও এবার ওই বিশাল অঙ্ক দিয়ে তাঁকে দলে ভেড়াল পাঞ্জাব কিংস।

রোববার দ্বিতীয় দিনের নিলামে ১১.৫ কোটি রুপি দাম পেলেন ইংল্যান্ডের ক্রিকেটার লিয়াম লিভিংস্টোন। জোরদার টক্করের পর তাঁকে দলে নিয়েছে পাঞ্জাব কিংস।

অথচ গত বছরের আইপিএলে তাঁর পরিসংখ্যান ছিল রীতিমতো ভুলে যাওয়ার মতোই। ২০২১ সালের আইপিএলে ইংলিশ তারকার গড় ছিল সাকুল্যে ৮.৪। আর স্ট্রাইকরেটও ছিল যাচ্ছেতাই, ১০২.৪৪। অবশ্য তাঁকে বল করতে হয়নি।

এমনিতে মারকুটে ব্যাটার হিসেবে লিভিংস্টোনের সুখ্যাতি আছে। মারতে পারেন বিশাল বিশাল ছক্কা। সঙ্গে বল হাতে উইকেট নেয়ার ক্ষমতাও আছে।

সম্প্রতি ওয়েস্ট সিরিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ব্যাট হাতে তিন ম্যাচে ৩৩ রান করলেও বল হাতে নিয়েছিলেন পাঁচটি উইকেট।

সার্বিকভাবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৭ ম্যাচে (১৩ ইনিংস) লিভিংস্টোন করেছেন ২৮৫ রান। সর্বোচ্চ ইনিংস ১০৩ রানের। গড় ২৩.৭৫। স্ট্রাইকরেট ১৫৮.৩৩। চার মেরেছেন ১৪টি। তবে ছক্কা হাঁকিয়েছেন ২০টি।

বল হাতে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রয়েছে ১২ ইনিংসে ১২টি উইকেটও। ইকোনমি রেট ৭.৫৮। স্ট্রাইকরেট ১৬.৫। আর গড় ১৯.৫৮।

কিউএনবি/অনিমা/১৩ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit