রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

ইউক্রেইনকে ৩ দিক দিয়ে ঘিরে ফেলেছে রাশিয়া

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮৬ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক :  পশ্চিমা দেশগুলোর কূটনৈতিক চেষ্টার মাঝেই ইউক্রেইনকে তিন দিক দিয়ে ঘিরে ফেলেছে রাশিয়ার সামরিক বাহিনী। তবে হামলা শুরু হলে কোন এলাকা থেকে শুরু হতে পারে সে বিষয়ে কোনো স্পষ্ট ধারণা পাওয়া যায়নি। 

দক্ষিণ দিক থেকে ক্রিমিয়া, দুই দেশের সীমান্তবর্তী রাশিয়ার অংশ এবং উত্তরে বেলারুশে সেনা শক্তি বাড়িয়ে চাপ সৃষ্টি করা হচ্ছে বলে জানানো হয়েছে সিএনএন এর এক প্রতিবেদনে।

হামলার আশঙ্কার শুরু থেকেই ইউক্রেইন সীমান্তে লক্ষাধিক রুশ সেনা জড়ো হওয়ার খবর পাওয়া গিয়েছিল, যা হামলার আশঙ্কা বাড়িয়েছিল। আর সব শেষ বেলারুশের সঙ্গে সামরিক মহড়ার অংশ হিসাবে ক্রিমিয়া উপদ্বীপের কাছে ভিড়েছে রুশ নৌবাহিনীর জাহাজ। 

এদিকে শনিবার ক্রমশ বাড়তে থাকা উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একঘণ্টা ফোনালাপ করেছেন। উত্তেজনাকর পরিস্থিতি এড়ানোর চেষ্টা করতেই হয়েছে সবশেষ এ আলাপ। 

এদিকে রাশিয়া যদি ইউক্রেন আক্রমণ করে তবে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা সমুচিত জবাব দেবে বলে আগে থেকেই হুঁশিয়ারি দিয়ে আসছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। 

শনিবারের ঘণ্টাব্যাপী ফোন আলাপের সময়ও এ ব্যাপারে সতর্ক করেন বাইডেন।

ইউক্রেন সীমান্তের কাছে রাশিয়ার সেনা মোতায়েন অব্যাহত থাকায় সংঘাত এড়াতে এক সপ্তাহের চলমান কূটনৈতিক উদ্যোগের অংশ হিসেবে এই ফোনালাপ অনুষ্ঠিত হয়। হোয়াইট হাউজ জানিয়েছে, বাইডেনের অনুরোধে সোমবারের বদলে শনিবার এই ফোনালাপ অনুষ্ঠিত হয়েছে। ইউক্রেন ইস্যুতে এর আগেও দুই নেতার কয়েক দফা আলোচনা হলেও এ পর্যন্ত তেমন কোনও ইতিবাচক ফল মেলেনি।

সূত্র: সিএনএন, বিবিসি

কিউএনবি/অনিমা/১৩ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১০:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit