রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

নাগরিকদের শান্ত থাকার আহ্বান ইউক্রেইন সরকারের

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ১১৬ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক :  যেকোনো মুহূর্তে রাশিয়ায় হামলা চালাতে পারে, এমন পরিস্থিতির মাঝে নাগরিকদের শান্ত থাকার আহ্বান জানিয়েছে ইউক্রেই সরকার৷     

ইউক্রেন সীমান্তের কাছে সামরিক মহড়া চালিয়ে যাচ্ছে রাশিয়া৷ সীমান্তে সৈন্য সমাবেশও করছে দেশটি৷

শনিবার ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ আহ্বান জানানোর পাশাপাশি হামলার বিষয়ে কোনো ধরনের আতঙ্ক না ছড়ানোর পরামর্শও দেওয়া হয়৷

বিবৃতিতে বলা হয়, ‘‘এই মুহূর্তে শান্ত থাকা খুব জরুরি৷ প্রয়োজন দেশের ভেতরে একতা তৈরি এবং অস্থিতিশীলতা ও আতঙ্ক ছড়ায় এমন কাজ এড়িয়ে চলা৷’’

ইউক্রেন সীমান্তে রাশিয়ার সৈন্য সমাবেশ ইতিমধ্যে সারা বিশ্বজুড়েই উদ্বেগ তৈরি করেছে৷ যুক্তরাষ্ট্রের দাবি, ইউক্রেনে যেকোনো মুহূর্তে হামলা চালাতে পারে রাশিয়া৷

‘যেকোনো সময় হামলা’

এদিকে ইউক্রেনে যেকানো সময় রাশিয়ায় হামলা চালাতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র৷ শুক্রবার হোয়াইট হাউস থেকে বলা হয়, আকাশপথে হামলার মাধ্যমে আক্রমণ চালাতে পারে রাশিয়া৷ এর ফলে বিদেশিদের দেশটি ত্যাগ করা কঠিন হতে পারে এবং সাধারণ নাগরিকরা বিপদাপন্ন হতে পারে৷

এমন সতর্কবার্তার পর যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশ তাদের নাগরিকদের ইউক্রেন ত্যাগের তাগিদ দেয়৷ তবে রাশিয়া বারবারই বলছে, হামলার কোনো পরিকল্পনাই তাদের নেই৷

সূত্র: ডয়েচে ভেলে

কিউএনবি/অনিমা/১৩ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ৯:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit