শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
চাঁদ দেখা যায়নি, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট এম‌পির সুনাম নষ্টের পাঁয়তারা করছে আ.লীগ ও জামায়াতপন্থীরা: সম্রাট মোল্লা  মিয়ানমারে পাচার হচ্ছিল ১,৩৬০ বস্তা সিমেন্ট, গ্রেপ্তার ৩ নোয়াখালীতে অটোরিকশা চালককে ধরে নিয়ে গুলি সিলেটের রায়নগরে ট্রিপল খুনের রহস্য উদঘাটনে নতুন ইস্যু আলোচনায় নেত্রকোণার যুবলীগ নেতা বাপ্পার নেতৃত্বে ঝটিকা মিছিল ৭৬০ বস্তা সারসহ পাঁচ পাচারকারী আটক ঠিকানা বদলেও ৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার দেবীগঞ্জে শহীদ সাজু মিয়ার ২য় শাহাদাতবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল সড়ক দুর্ঘটনায় ক্ষতিপূরণ নিশ্চিত ও ন্যায়বিচারের দাবি ব্লাস্টের

শিক্ষার্থীদের শৈশব-কৈশোর এখন আনন্দময় নয়: ড. জাফর ইকবাল

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮৮ Time View

 

ডেস্ক নিউজ : বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. জাফর ইকবাল বলেছেন, সবচেয়ে আনন্দের সময় শৈশব, কৈশোর। কিন্তু বর্তমানে শিক্ষার্থীদের শৈশব-কৈশোর আর আনন্দময় নেই। পরীক্ষায় ভালো ফল করা আর জিপিএ-৫ পাওয়াই শিক্ষার মূল উদ্দেশ্য মনে করেন অভিভাবকরা। শনিবার জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে (এনসিটিবি) আয়োজিত ‌‘জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ও শিক্ষাক্রম পরিচিতি’ শীর্ষক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

ড. জাফর ইকবাল বলেন, আমাদের সময়ে কোচিং নামে কোনো শব্দ ছিল না। ছাত্র-ছাত্রীদের প্রাইভেট পড়তে হতো না। এখন স্কুলের পাশে কোচিং সেন্টার গড়ে উঠছে। ক্লাস টিচারের কাছে প্রাইভেট না পড়লে এখন ভালো নম্বর পাওয়া যায় না। অভিভাবকরা কোচিং করা নিয়ে ছাত্র-ছাত্রীদের অনেকটা উৎপাত করে। ছাত্র-ছাত্রীরা বইও মুখস্থ করে, গাইডও মুখস্ত করতে হয় তাদের। কিন্তু মুখস্থ করার জন্য তো ছাত্র-ছাত্রীদের মস্তিষ্ক তৈরি হয়নি। মস্তিষ্ক তৈরি হয়েছে বিশ্লেষণ করার জন্য। তিনি বলেন, শিক্ষা আনন্দময় করতে নতুন কারিকুলামে উদ্যোগ নেয়া হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১২ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit