সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম
যে সূত্রে স্যুটকেসে পাওয়া ব্রিটিশ নারীর হত্যার রহস্য উদঘাটন করল পুলিশ ইরানের সঙ্গে ট্রাম্পের নতুন আলোচনার খবরে বিশ্ববাজারে তেলের দামে বড় পতন ইরানের কেশম দ্বীপের বেসামরিক ভবনে ৯০০ কেজির বোমা ফেলেছে মার্কিন বাহিনী অভিবাসী ঠেকাতে স্পেনের ৫০০ মিটার দীর্ঘ সামুদ্রিক বাঁধ নির্মাণ দেশটা আমাদের সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী গাজা যুদ্ধের প্রভাব মিশিগানের সিনেট নির্বাচনে হরমুজ প্রণালি খোলা বা বন্ধ রাখা যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করছে: ইরান স্পেনে ঢুকেও মেলেনি আশ্রয়, রাস্তায় মরক্কোর শত শত নাগরিক রুট নেতৃত্বে ফেরায় অবাক গিলক্রিস্ট ৮৬ রানের লক্ষ্য দিয়েও চ্যাম্পিয়ন, টি-টোয়েন্টিতে ইতিহাস

অল্পের জন্যে রক্ষা পেলো হাজারো ট্রেনযাত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২২
  • ২০০ Time View

 

ডেস্কনিউজঃ বাঘার আড়ানীতে রেল লাইন ভাঙ্গার কারণে রাজশাহী রুটের সকল ট্রেন চলাচল বন্ধ ছিলো সকাল থেকে দুপুর পর্যন্ত।

শনিবার (১২ ফেব্রুয়ারি) সকালে রেল লাইন ভাঙ্গা দেখে আড়ানী বড়াল ব্রিজের পশ্চিম পার্শ্বে লাল কাপড় উড়িয়ে দেয় পুটিয়া-আড়ানী রেল ক্রসিং এর গেটম্যান। ফলে রাজশাহী-পার্বতীপুর উত্তরা এক্রপ্রেস ট্রেনটি থেমে যাই। এ ঘটনায় প্রাণে রক্ষা পায় প্রায় হাজার যাত্রী।

খোঁজ নিয়ে জানা গেছে, শনিবার সকাল ৯ টায় রাজশাহী রুটের বাঘা উপজেলার আড়ানী বড়াল নদীর ব্রিজের পশ্চিম রেললাইন ভাঙ্গা দেখতে পায় আড়ানী-পুঠিয়া সড়কের রেলের অস্থায়ী গেটম্যান লায়েব উদ্দিন। বিষয়টি আড়ানী রেল স্টেশন মাষ্টারকে অবগত করার আগেই পার্বতীপুর থেকে রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস আড়ানী স্টেশন থেকে ছেড়ে চলে আসে। এ সময় দ্রুত লায়েব উদ্দিনসহ স্থানীয়রা লাল কাপড় উড়িয়ে ট্রেনটি ভাঙ্গা স্থান থেকে ৫০০ মিটার দুরে থামিয়ে দেয়। এ ঘটনায় শনিবার সকাল ১০টার পর থেকে রাজশাহী রুটের সকল ট্রেন চলাচল বন্ধ ছিলো। পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হলে দুপুরে রেল লাইন মেরামতে কাজ শেষ করা হয়।

আড়ানী-পুঠিয়া সড়কের রেলের অস্থায়ী গেট ম্যান লায়েব উদ্দিন বলেন, খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় আড়ানী স্টেশন থেকে ছেড়ে আসা রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস ট্রেনিটি রেল লাইন ভাঙ্গা স্থান থেকে ৫০০ মিটার পূর্বে থামিয়ে দেওয়া হয়। এসময় দুর্ঘটনায় থেকে রক্ষা পায় ট্রেনের হাজারো যাত্রী।

এ বিষয়ে আড়ানী রেল স্টেশন মাস্টার সদরুল আলম বলেন, রেললাইন ভাঙ্গার খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় লাল কাপড় উড়িয়ে রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস ট্রেনটি থামিয়ে রাখা হয়েছে। তবে ভাঙ্গা স্থান মেরামতের কাজ চলছে। পরে দুপুর থেকে ট্রেন চলাচল সচল হয়।

কিউএনবি/বিপুল/১২ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ |বিকাল ৪:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit