সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ,বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ নওগাঁ- নাটোর আঞ্চলিক মহাসড়কে নওগাঁ জেলার অংশে পৃথক দু’টি পুলিশ চেকপোষ্টের  উদ্বোধন কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃত্যু নওগাঁর পত্নীতলায় মাদক সহ মহিলা মাদক ব্যবসায়ী আটক যুক্তরাষ্ট্রের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোলের রেকর্ড গড়লেন কাভান সুলিভান বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল

হিলি স্থলবন্দর দিয়ে পাথর রপ্তানি বন্ধ করে দিয়েছে ভারত

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮৮ Time View

 

মোঃ আব্দুল আজিজ,হিলি (দিনাজপুর) প্রতিনিধি : পার্কিং চার্জ বৃদ্ধি, ওভারলোডিংসহ ভারতের অভ্যন্তরে নানা জটিলতার কারনে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পাথর রপ্তানি বন্ধ করে দিয়েছে ভারত। এতে করে দেশে পাথরের আরো দাম বাড়ার আশংকা করছেন বন্দরের ব্যবসায়ীরা। শনিবার সকাল থেকে বন্দর দিয়ে পাথর রপ্তানি বন্ধ রেখেছে ভারত। চিপস পাথর লোডিং না হওয়ায় শনিবার (১২ ফেব্রুয়ারি) পাথর আসার সম্ভাবনা নেই তবে বোল্ডার পাথর রপ্তানি হবে বলে জানিয়েছেন ভারতীয় সিআ্যন্ডএফ এজেন্ট।

হিলি কাস্টমস সিআ্যন্ডএফ আ্যসোসিয়েশনের সাধারন সম্পাদক জামিল হোসেন চলন্ত জানান, ভারতে পার্কিংয়ে চার্জ নিয়ে সমস্যা তৈরি হয়েছে এছাড়া ওভারলোডিং এর সমস্যা রয়েছে যার কারনে পাথর রপ্তানিতে সমস্যা হয়েছে। ভারতীয় রপ্তানিকারক আ্যসোসিয়েশন তাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহিত বৈঠকে বসছে এবিষয়ে আলোচনা স্বাপেক্ষে তারা তাদের সিন্ধান্ত জানাবেন। যদি সুরাহা হয়ে যায় তাহলে আবারো পুর্বের ন্যায় হিলি স্থলবন্দর দিয়ে পাথর প্রবেশ করবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন।

হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি কারক গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ হারুন জানান, বাংলাদেশে বিভিন্ন প্রকল্পের কাজে পাথর ব্যবহার করা হচ্ছে। যার জন্য ভারত থেকে পাথর আমদানি করা হয়। এমতাবস্থায় ভারতীয় ব্যবসায়ীরা নানা সমস্যার কথা জানিয়ে পাথর রপ্তানি বন্ধ করে দিয়েছে। যার জন্য বাংলাদেশে পাথরের দাম বৃদ্ধি পেতে পারে।

কিউএনবি/অনিমা/১২ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit