মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫

বিশিষ্টজনদের সঙ্গে সার্চ কমিটির দুটি বৈঠক সম্পন্ন

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২২
  • ৯১ Time View

 

ডেস্ক নিউজ :  দেশের বিভিন্ন পত্রিকা ও টেলিভিশনের প্রধানসহ ২০ বিশিষ্টজনকে নিয়ে দ্বিতীয় বৈঠক করেছে রাষ্ট্রপতির গঠিত সার্চ কমিটি। এর আগে শনিবার সকাল ১১টা ২০ মিনিটের দিকে বিশিষ্ট ২০ নাগরিককে নিয়ে প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়।

শনিবার (১২ ফেব্রুয়ারি) বাংলাদেশ সুপ্রিম কোর্ট ভবনের জাজেস লাউঞ্জে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

দিনের দ্বিতীয় বৈঠকে আমন্ত্রণ পেয়েছিলেন- ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, দৈনিক সমকাল সম্পাদক মোজাম্মেল হোসেন, দৈনিক আজকের পত্রিকা সম্পাদক ড. গোলাম রহমান, এডিটরস গিল্ডের সভাপতি মোজাম্মেল বাবু, চ্যানেল আইয়ের পরিচালক শাইখ সিরাজ, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, এনটিভির বার্তা প্রধান জহিরুল আলম, দৈনিক ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদক তাসমিমা হোসেন ও দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত।

এছাড়া আরও আমন্ত্রণ পেয়েছেন- দৈনিক জাগরণের সম্পাদক আবেদ খান, মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী, চ্যানেল টুয়েন্টি ফোরের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ, স্থপতি মোবাশ্বের হোসেন, দৈনিক যুগান্তরের সম্পাদক সাইফুল আলম, গণস্বাস্থ্য কেন্দ্রের চেয়ারম্যান ডা. জাফরুল্লাহ চৌধুরী ও জনকণ্ঠের সম্পাদক স্বদেশ রায়।

শনিবারের প্রথম সভায় আমন্ত্রণ পেয়েছিলেন— সিনিয়র আইনজীবী এ এফ হাসান আরিফ, ফিদা এম কামাল, ইউসুফ হোসেন হুমায়ুন, মুনসুরুল হক চৌধুরী, ব্যারিস্টার রোকনুদ্দিন মাহমুদ, এম কে রহমান, এ জে মোহাম্মদ আলী ও ড. শাহদীন মালিক।

আরও আমন্ত্রণ পেয়েছেন- সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. বোরহান উদ্দিন খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. কামরুল হাসান খান, বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) ড. মাকসুদ কামাল।

এছাড়াও বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির প্রেসিডেন্ট অধ্যাপক মাহফুজা খানম, এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট মো. জসিম উদ্দিন, ব্রতীর প্রধান নির্বাহী শারমিন মুরশিদ এবং ফেয়ার ইলেকশন মনিটরিং অ্যালায়েন্সের (ফেমা) প্রেসিডেন্ট মুনিরা খান আমন্ত্রণ পেয়েছিলেন।

অপরদিকে, রবিবার অবশিষ্ট ২০ জনের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে সার্চ কমিটির। 

প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন, ২০২২’ এর বিধান মতে ৫ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন গঠনে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানকে প্রধান করে অনুসন্ধান বা সার্চ কমিটি গঠন করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

সার্চ কমিটির অন্য সদস্যরা হলেন- হাইকোর্ট বিভাগের বিচারপতি এস এম কুদ্দুস জামান, মহাহিসাব নিরীক্ষক মোহাম্মদ মুসলিম চৌধুরী, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার ছহুল হোসাইন ও কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক।

কিউএনবি/অনিমা/১২ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit