বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম
সিলেট ওসমানী বিমানবন্দরে সালাম এয়ার চালু হচ্ছে ১লা সেপ্টেম্বর হতে জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাঙামাটিতে শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে দেবীগঞ্জে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ  সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১২ জেলায় বজ্রবৃষ্টির আভাস তীব্র গরমে শিশু ও নবজাতকের যত্ন এবং সুরক্ষায় যা করবেন শেখ হাসিনাকে অডিও বার্তার সুযোগ দেওয়া ভারতের ‘ডাবল স্ট্যান্ডার্ড’: রিজভী সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে ঘন্টা ব্যাপী মহাসড়কে মানববন্ধন  নওগাঁয় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন বাংলাদেশ সিরিজে ইতিহাস গড়ার অপেক্ষায় স্টার্ক লিভারপুল অধ্যায় শেষে তুরস্কের ক্লাবে যাচ্ছেন সালাহ

ফোনে সঙ্কট নিয়ে আলোচনায় পুতিন-বাইডেন

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২২
  • ৪০৩ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক :  রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। দুই নেতার এ ফোনালাপকে চলমান ইউক্রেন সংকটের গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে আখ্যায়িত করছেন বাইডেন প্রশাসনের কর্মকর্তারা।

সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ঠিক যখন যুক্তরাষ্ট্র বলছে—যেকোনো সময় বোমা ও ক্ষেপণাস্ত্র ছুড়ে ইউক্রেনে আক্রমণ চালাতে পারে রাশিয়া, তখন দুই নেতার এ ফোনালাপকে গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে দেখছে সবাই।

ইউক্রেন সীমান্ত অঞ্চলে সেনা ও সমরাস্ত্রের মজুদ বাড়িয়েছে রাশিয়া। গত ডিসেম্বরের শেষের দিকে সেখানে লাখখানেক সেনা মোতায়েন করে রাশিয়া। পরে আরও বাড়ানো হয়েছে।

ক্রেমলিনের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, ইউক্রেন সীমান্তে সেনা বাড়ানোর পর এই প্রথম পুতিন ও বাইডেনে মধ্যে ফোনালাপ হতে যাচ্ছে।

ভ্লাদিমির পুতিন অবশ্য এরই মধ্যে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁসহ পশ্চিমা বেশ কয়েকজন নেতার সঙ্গে আলোচনা করেছেন। কিন্তু, তাতে কোনো ফল মেলেনি। বরং উল্টো রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, রাশিয়ার ইউক্রেন আক্রমণের কথা বলে পশ্চিমা দেশগুলো ‘বৃহৎ পর্যায়ে ভুয়া তথ্য ছড়িয়ে’ প্রচারণা চালাচ্ছে।

কিউএনবি/অনিমা/১২ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১০:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit