শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম
‎লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসঁফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত চেক জালিয়াতি মামলায় মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গ্রেপ্তার। রাঙামাটিতে কোতোয়ালি পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৮ কালো গাউনে বাজিমাত রাশমিকার কোম্পানীগঞ্জে উপজেলা ছাত্রদলের নবনির্বাচিত আহ্বায়ককে সংবর্ধনা এক ট্রলারে ধরা পড়ল ৬০ মণ ইলিশ মালয়েশিয়ার কাছে হেরে যে কঠিন সমীকরণের সামনে বাংলাদেশ ডেপুটি স্পিকারের উদ্দ্যেগে : দুর্গাপুরে চলছে সিসি ক্যামেরা স্থাপন গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ,নোয়াখালী শহরে বিদ্যুৎ বিপর্যয় এক লাখ টাকায় ভোটার হচ্ছে রোহিঙ্গা

ইউক্রেন ইস্যুতে মিথ্যা তথ্য, গুজব ছড়াচ্ছে পশ্চিমারা: রাশিয়া

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮২ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক :  ইউক্রেনে সম্ভাব্য হামলা নিয়ে পশ্চিমারা মিথ্যা তথ্য ও গুজব ছড়াচ্ছে বলে অভিযোগ করেছে রাশিয়া।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযোগ, পশ্চিমা দেশগুলো মিডিয়ার সহায়তায় ইউক্রেনে রাশিয়ার হামলার পরিকল্পনা নিয়ে মিথ্যা তথ্য ছড়াচ্ছে।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এই অভিযোগ করা হয়। এতে আরও বলা হয়, পশ্চিমা দেশগুলো এর মাধ্যমে নিজেদের আক্রমণাত্মক কর্মকাণ্ড থেকে বিশ্ববাসীর মনোযোগ ভিন্ন খাতে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে।

এদিকে, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ পরিস্থিতি চরমে পৌঁছেছে দাবি করে, মার্কিন নাগরিকদের আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে ইউক্রেন ছাড়ার নির্দেশ দিয়েছে আমেরিকা।

প্রেসিডেন্ট বাইডেনের জাতীয় নিরাপত্তা বিষয়ক জেইক সুলিভান কর্মকর্তা সতর্কতা উচ্চারণ করে বলেছেন, যেকোনও ইউক্রেনে হামলা চালাতে পারে রাশিয়া। সুতরাং অবিলম্বে মার্কিন নাগরিকদের উচিত সেদেশ ত্যাগ করা।

তিনি বলেন, “এই মুহূর্তে পরিস্থিতি এমন পর্যায়ে এসেছে যে, রাশিয়া ঠিক কখন হামলা চালাতে যাচ্ছে আমরা শুধু সেই দিনক্ষণ কিংবা ঘণ্টার কথা সুনির্দিষ্টভাবে উল্লেখ করতে পারছি না। তবে যেকোনও সময় এই হামলার সম্ভাবনা খুব বেশি।”
“তাই আমাদের নাগরিকদের উচিত আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে ইউক্রেন ত্যাগ করা। এক্ষেত্রে পরিবহনসহ যেকোনও সহযোগিতার জন্য তারা সেখানে অবস্থিত মার্কিন দূতাবাসে যোগাযোগ করতে পারে,” বলেন জেইক সুলিভান।

এদিকে, পরিস্থিতি বিবেচনায় মার্কিন যুক্তরাষ্ট্রের পর আরও ছয় দেশ নিজ নাগরিকদের ইউক্রেন ছাড়ার নির্দেশ দিয়েছে। এগুলো হল- যুক্তরাজ্য, লাটভিয়া, নরওয়ে, ইসরায়েল, জাপান ও এস্তোনিয়া। যত দ্রুত সম্ভব তাদেরকে ইউক্রেন ছাড়তে বলা হয়েছে।

পশ্চিমা দেশগুলোর সঙ্গে রাশিয়ার উত্তেজনা দেখা দেওয়ার মধ্যেই পোল্যান্ডে নতুন করে তিন হাজার সেনা পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। 

শুক্রবার নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাষ্ট্রের চার কর্মকর্তাকে উদ্ধৃতি দিয়ে রয়টার্স জানায়, নর্থ ক্যারোলিনায় অবস্থিত ফোর্ট ব্রাগ সামরিক ঘাঁটি থেকে ৮২ এয়ারবোন ডিভিশনের সেনাদের পোল্যান্ডে পাঠানো হচ্ছে। সব ঠিক থাকলে আগামী সপ্তাহের মধ্যেই তাদের পোল্যান্ডে মোতায়েন করা হবে।

মার্কিন কর্মকর্তারা জানান, মূলত ন্যাটো সেনাদের সাহায্য করতেই তাদের সেখানে পাঠানো হচ্ছে।

এছাড়া কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে শনিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনায় বসার কথা রয়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের। সূত্র: আল-জাজিরা

কিউএনবি/অনিমা/১২ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১০:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit