রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

ক্রিমিয়ায় ভিড়েছে রুশ জাহাজ, বাড়ছে ইউক্রেনে হামলার আশঙ্কা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ ফেব্রুয়ারী, ২০২২
  • ৭৮ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক :  রাশিয়া বেলারুশের সাথে তাদের ১০ দিনব্যাপী বিশাল সামরিক মহড়া আরম্ভ করেছে। এই উসিলায় কৃষ্ণ সাগরের একটি কৌশলগত সমুদ্রবন্দরে নৌবাহিনীর ছয়টি জাহাজ ভিড়িয়েছে রাশিয়া। ইউক্রেনের কর্মকর্তারা এর তীব্র নিন্দা জানিয়ে এমন পদক্ষেপকে অঞ্চলটিতে আরও উত্তেজনা বৃদ্ধির কারণ হিসেবে আখ্যায়িত করেছেন।

বৃহস্পতিবার বেলারুশে রাশিয়ার মহড়াটিতে হাজার হাজার সৈন্য এবং অত্যাধুনিক সমরাস্ত্র অন্তর্ভুক্ত করা হয়েছে। এসব অস্ত্রের মধ্যে ভূমি থেকে আকাশে আঘাত হানতে সক্ষম ‍এস-৪০০ ক্ষেপণাস্ত্র, প্যানটসির আকাশসীমা রক্ষা ব্যবস্থা এবং সু-৩৫ জঙ্গীবিমান রয়েছে। মহড়ার কিছু অংশ ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে মাত্র ২১০ কিলোমিটার উত্তরে অনুষ্ঠিত হচ্ছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণায়ল জানায় যে, ক্রিমিয়ার সেভাস্টপোল বন্দরে ঐ ছয়টি জাহাজ এসে পৌঁছেছে। রাশিয়া ২০১৪ সালে ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়া দখল করে নেয়। জাহাজগুলো বাল্টিক সাগর থেকে ১৩,০০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে এসেছে। কর্মকর্তাদের ভাষ্যমতে সেগুলো নৌবাহিনীর মহড়ায় অংশগ্রহণ করবে। রাশিয়ার এই জাহাজগুলো সৈন্য, যানবাহন ও সরঞ্জাম উপকূলে অবতরণ করানোর উদ্দেশ্যে নকশা করে তৈরি করা হয়েছে।

রাশিয়া ও বেলারুশের কর্মকর্তারা বলেছেন যে, ২০ ফেব্রুয়ারি মহড়া শেষ হলে রাশিয়ার সেনারা বেলারুশ ছেড়ে ফিরে যাবে। তবে পশ্চিমা কর্মকর্তারা শঙ্কা করছেন যে এগুলো ইউক্রেন আক্রমণে ব্যবহার করা হতে পারে। এছাড়াও রাশিয়া ইউক্রেনের পূর্ব সীমান্ত ঘেঁষে ১,০০,০০০ সৈন্য মোতায়েন করে রেখেছে। ইউক্রেন এক সময়ে সোভিয়েত ইউনিয়নের একটি রিপাবলিক ছিল।

ইউক্রেনের কর্মকর্তারা রাশিয়ার নৌমহড়াটিকে “নিরাপত্তা পরিস্থিতির ভারসাম্য বিনষ্টকারী কর্মকাণ্ড” হিসেবে আখ্যায়িত করে নিন্দা করেন।

বৃহস্পতিবার ইউক্রেন তাদের নিজস্ব সামরিক মহড়া শুরু করেছে। ক্ষেপণাস্ত্র ও কামান পরীক্ষার জন্য আন্তর্জাতিক সমুদ্রসীমার বিশাল অংশে চলাচল সীমাবদ্ধ করায়, ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক আইন ভঙ্গের অভিযোগ করেছে।

ক্রেমলিনের মুখপাত্র দ্যমিত্রি পেসকভ, সংবাদকর্মীদের সাথে এক আলাপের সময়ে এমন অভিযোগ অস্বীকার করেছেন যে, মহড়ার কারণে বাণিজ্যিক জাহাজ চলাচল ব্যাহত হবে।

সূত্র: ভয়েস অব আমেরিকা

কিউএনবি/অনিমা/১১ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ১০:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit