রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

উত্তেজনা বাড়িয়ে ইউক্রেনে বিপুল পরিমাণ অস্ত্র পাঠাল যুক্তরাষ্ট্র

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ ফেব্রুয়ারী, ২০২২
  • ৭৮ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেন-রাশিয়া উত্তেজনা আরও চরমে পৌঁছেছে। এর মধ্যে যুক্তরাষ্ট্র বিপুল পরিমাণ অস্ত্র পাঠিয়েছে ইউক্রেনে। গতকাল বৃহস্পতিবার রাতে কিয়েভে পৌঁছায় মার্কিন এ সামরিক সহায়তা। ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, ২০ কোটি মার্কিন ডলারের নিরাপত্তা সহায়তার অংশ হিসেবে এই বিপুল পরিমাণ অস্ত্র পাঠানো হয়েছে। খবর ইউএসএ টুডের।

জানা গেছে, ওয়াশিংটনের পাঠানো এ সামরিক সহায়তার মধ্যে রয়েছে ১৫০ টন গ্রেনেড ও ভারী বিস্ফোরক। এর আগে, গেল সপ্তাহে ইউক্রেনকে সহায়তা দিতে যুক্তরাজ্য, কানাডা, সুইজারল্যান্ড ও সুইডেনের সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে নিরাপত্তা জোরদারে কয়েক দফা সামরিক সহায়তা পেয়েছে ইউক্রেন। সীমান্ত এলাকায় রুশ সেনা মোতায়েন নিয়ে কয়েক সপ্তাহ ধরেই উত্তেজনা চলছে কিয়েভ-মস্কোর মধ্যে।

এদিকে, মার্কিন নাগরিকদের অবিলম্বে ইউক্রেন ছাড়ার নির্দেশ দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। বাইডেন বলেছেন, রাশিয়া-ইউক্রেন উত্তেজনা চরমে পৌঁছেছে। এমতাবস্থায় অবিলম্বে মার্কিন নাগরিকদের উচিত ইউক্রেন ত্যাগ করা। অন্যথায়, রাশিয়ার সামরিক বাহিনী ইউক্রেনে হামলা করে বসলে মার্কিন নাগরিকদের উদ্ধারে কোনও সৈন্য পাঠাবে না আমেরিকা।

কিউএনবি/অনিমা/১১ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit