রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

মাথায় লম্বা ‘শিং’ নিয়ে বিপাকে বৃদ্ধ, অতঃপর…

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮৫ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক :   মাথায় ৪ ইঞ্চি লম্বা একটি শিং। যার কারণে সামাজিকভাবে হেনস্থা তো বটেই, শারীরিকভাবেও অস্বস্তির মধ্যে পড়তে হয়েছিল এক বৃদ্ধকে। শেষ পর্যন্ত অস্ত্রোপচারেই মুক্তি পেলেন তিনি। সম্প্রতি ভারতের মধ্যপ্রদেশে ঘটেছে এমন ঘটনা।

মধ্যপ্রদেশের রাহলি গ্রামের বাসিন্দা শ্যামলাল যাদব। বছর পাঁচেক আগে মাথা ফেটে গিয়েছিল তাঁর। সেই ফাটা জায়গাতেই বাড়তে থাকে ওই ‘শিং’। প্রথম প্রথম বিষয়টি তিনি বুঝতে পারেননি। তখন নাপিতের কাছে গিয়ে ওই অংশটি চেঁচে পরিষ্কার করে নিতেন। কিন্তু পরে সেটাই বাড়াবাড়ি আকার ধারণ করে। তাতেই চিকিৎসকের কাছে যেতে বাধ্য হন এই বৃদ্ধ।

মধ্যপ্রদেশের সাগরের ভাগ্যদয় তীর্থ চিকিৎসালয়ে তাঁর অস্ত্রোপচার হয়। সফল অস্ত্রোপচারের পর এখন তিনি এই ঝঞ্ঝাট থেকে মুক্ত।

কী হয়েছিল শ্যামলাল যাদবের?
চিকিৎসকরা বলছেন, যাদবের মাথায় এই বৃদ্ধিকে বলা হয় ‘ডেভিল হর্ন’। এটি এক ধরনের টিউমার। চুল এবং নখ গঠনকারী কেরাটিন প্রোটিনের মাত্রাতিরিক্ত ক্ষরণের ফলে এই জাতীয় টিউমার হয়। মাথায় ছাড়াও শরীরের অন্য়ত্রও হতে পারে এইরকমের বৃদ্ধি।

আপাতত শ্যামলাল যাদব সুস্থ আছেন, খুব অল্প সময়ের ছোট অস্ত্রোপচারেই সমস্যাটা মিটে গেছে বলেই জানান চিকিৎসকরা। 

তবে সমস্যাটা আবারও ফিরে আসতে পারে বলেও আশঙ্কা করেছেন চিকিৎসকরা। তাঁদের মতে, পাকাপাকিভাবে সমস্যার সমাধানের জন্য পরে কেমোথেরাপি বা রেডিয়েশন থেরাপির সাহায্য় নিতে হতে পারে। 

যদিও গরীব বৃদ্ধ শ্যামলাল যাদবের সেই সামর্থ নেই। সূত্র- হিন্দুস্তান টাইমস।

কিউএনবি/অনিমা/১১ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit