রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

ইউক্রেনের সমুদ্রপথ বন্ধ করে দিয়েছে রাশিয়া, আরও উত্তেজনা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ ফেব্রুয়ারী, ২০২২
  • ৭৭ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেন ইস্যুতে উত্তেজনা আরও চরমে পৌঁছল। কৃষ্ণসাগর ও আজভ সাগরে ইউক্রেনের নৌ চলাচলের পথ রাশিয়া বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ তুলেছে ইউক্রেন। এরপরই উত্তেজনা আরও চরমে পৌঁছায়। আগামী সপ্তাহে ওই দুই সাগরে নৌ মহড়া করতে যাচ্ছে রাশিয়ার। এর মধ্যেই নতুন এই অভিযোগ উঠল।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা অভিযোগ করে বলেছেন, আজভ সাগর পুরোপুরি অবরুদ্ধ রাখা হয়েছে। কৃষ্ণসাগরও প্রায় পুরোপুরিভাবে ইউক্রেন থেকে বিচ্ছিন্ন করে রেখেছে রুশ বাহিনী। ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, নজিরবিহীনভাবে বিস্তৃত এলাকাজুড়ে এ নৌ মহড়া চালানো হবে। আর তখন ওই দুই সাগরে নৌ চলাচল কার্যত অসম্ভব হয়ে পড়বে।

এদিকে, ইউক্রেন ইস্যুতে পশ্চিমা বিশ্বের সঙ্গে উত্তেজনা চলার মধ্যেই সম্প্রতি প্রতিবেশী দেশ বেলারুশের সঙ্গে বড় ধরনের সামরিক মহড়া শুরু করেছে রাশিয়া। বেলারুশ রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র। ইউক্রেনের সঙ্গেও দেশটির দীর্ঘ সীমান্ত রয়েছে। এ সামরিক মহড়াকে ‘সহিংস ইঙ্গিত’ বলে উল্লেখ করেছে ফ্রান্স। আর ইউক্রেন বলেছে, এ মহড়া ‘মনস্তাত্ত্বিক চাপ’-এর সমতুল্য। 

বেলারুশের সঙ্গে ১০ দিনের ওই সামরিক মহড়ার সংযোজন হিসেবে ইউক্রেনের দক্ষিণে অবস্থিত কৃষ্ণসাগর ও আজভ সাগরে আগামী সপ্তাহে নৌ মহড়া চালাবে রাশিয়া। এ মহড়ার অংশ হিসেবে ক্ষেপণাস্ত্র ও অন্যান্য ভারী অস্ত্রের পরীক্ষা চালানো হবে উল্লেখ করে উপকূলীয় এলাকায় সতর্কতা জারি করেছে দেশটি। সূত্র: বিবিসি

 

 

কিউএনবি/আয়শা/১১ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit