শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনাম
ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি কতৃক সিমান্তে মাদকদ্রব্য আটক  নেত্রকোণা ছাত্রদলের বিক্ষোভ মিছিল মাটিরাঙ্গায় চার হাজার সাজনা গাছ কেটে ফেলার অভিযোগ,তরুণ উদ্যোক্তাদের প্রায় ২৫ লাখ টাকার ক্ষতির দাবি। ফুটবলে ১০ সর্বাধিক গোলদাতা মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাটের মামলায় গ্রেপ্তার ৪ ধানমন্ডিতে নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, আটক ৪ পাকিস্তানি সাংবাদিকের প্রশ্নে ক্ষুব্ধ জয়শঙ্কর, পাল্টা প্রশ্ন ‘সন্ত্রাসী রাষ্ট্র আমাকে জিজ্ঞেস করছে?’ রান পেলেন তামিম, আজ প্রতিপক্ষ পেশাওয়ার শেষ ম্যাচে সোনালি ছোঁয়া, বিশেষ জার্সিতে মেসির বিদায় ইউটিউবে স্বর্ণ-টাকা দেখিয়ে বিপদ, রাতে সব নিয়ে গেল চোর

সৌদি বিমানবন্দরে হামলা, আহত ১২

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮৪ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের আসির প্রদেশের আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে চালানো ড্রোন হামলায় ১২ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার ইয়েমেন সীমান্তসংলগ্ন বিমানবন্দরটিতে এ ঘটনা ঘটে। সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সিও এক টুইট বার্তায় এই খবর নিশ্চিত করেছে। এতে বলা হয়, বিমানবন্দরটি লক্ষ্য করে ড্রোনটি পাঠানো হয়েছিল। তবে হামলা চালানোর আগেই ড্রোনটি ধ্বংস করা হয়।

ইসরাইলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট জানিয়েছে, বিমানবন্দরে আহত ব্যক্তিদের মধ্যে পর্যটক ও বিভিন্ন দেশ থেকে সৌদি আরবে কাজ করতে আসা শ্রমিকেরা রয়েছেন। এদিকে আরব নিউজের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার সৌদি আরবের বাদশা সালমানকে টেলিফোন করেন। টেলিফোন আলাপে দুই নেতা পারস্পারিক সহযোগিতা বাড়ানোসহ মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা অর্জন নিয়ে কথা বলেন। 

এর একদিন পরই সৌদি আরবে হুথিদের ড্রোন হামলার ঘটনা ঘটল। বাইডেনের সঙ্গে টেলিফোন আলাপে বাদশাহ সালমান বেসামরিক নাগরিকদের ওপর ড্রোন ও মিসাইল হামলার বিষয়টি আলোচনা করেন। বাদশা সালমান সৌদি আরব ও নাগরিকদের সুরক্ষায় যুক্তরাষ্ট্রের সামরিক সহযোগিতা প্রতিশ্রুতির প্রশংসা করেন। 

গত ১৭ জানুয়ারি ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা সৌদির মিত্র দেশ সংযুক্ত আরব আমিরাতে ড্রোন হামলা চালায়। ভয়াবহ ওই হামলায় তিনজন নিহত এবং ৬ জন আহত হন। ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা সৌদির দক্ষিণ অংশে প্রায়ই ড্রোন ও মিসাইল হামলা চালিয়ে থাকে। সৌদি বাহিনী প্রায়ই ড্রোন ও মিসাইল ধ্বংসের দাবি করে থাকে। 

 

 

কিউএনবি/আয়শা/১০ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৯:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit