শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম
গাজীপুরে গার্মেন্টসে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট উইন্ডিজকে হোয়াইটওয়াশ করার লক্ষ্যে ব্যাটিংয়ে ভারত মেসির বিদায়ে সতীর্থরা দিচ্ছেন বিশেষ উপহার রাষ্ট্রের দায়িত্ব পালনে আলেম-ওলামাদের কাজ করার আহ্বান বিরোধী দলীয় নেতার মিথ্যা মামলা প্রত্যাহার করে আখতারুজ্জামানকে মুক্তি দিন: গোলাম পরওয়ার নড়িয়ায় পদ্মায় ৩০৫ বোতল ভারতীয় হুইস্কিসহ দুইজন আটক: বাল্কহেড জব্দ  ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৬০৮ সীমান্তে বিজিবির নজরদারি,৯ মাসে ১২ কোটি ২০ লাখ টাকার পণ্য আটক পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা করল শ্রীলঙ্কা সৌদি আরব ও হারামাইন শরিফাইনের নিরাপত্তার দাবিতে পাবনায় মানববন্ধন

‘৩ ফিলিস্তিনি শহীদের রক্ত বৃথা যেতে দেব না’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮২ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া বলেছেন, শহীদ ফিলিস্তিনি তরুণদের রক্ত বৃথা যেতে দেব না। গত মঙ্গলবার ফিলিস্তিনের নাবলুসে ইহুদিবাদী সেনাদের হামলায় তিন তরুণ শহীদ হয়েছেন। এসব শহীদের পরিবারের সদস্যদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ইসমাইল হানিয়া। এ সময় তিনি আরও বলেন, তাদের রক্ত বৃথা যাবে না। প্রতিরোধ সংগঠনগুলো এর প্রতিশোধ নেবেই।

ইসরায়েলি বাহিনীর সন্ত্রাসী তৎপরতার নিন্দা জানিয়ে তিনি বলেন, শহীদদের এই রক্ত ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে অন্যায় আপোষের পথ থেকে সরে আসতে সবার প্রতি আহ্বান জানাচ্ছে। এই রক্ত শত্রুদের সঙ্গে নিরাপত্তা সংক্রান্ত সমন্বয়ের বিরোধী। হানিয়া বলেন, মানুষ হত্যার নীতি ব্যর্থ হয়েছে এবং হত্যার মাধ্যমে ফিলিস্তিনিদের প্রতিরোধ সংগ্রাম থামানো যাবে না।

গত মঙ্গলবার ফিলিস্তিনি নম্বরপ্লেটসহ একটি বেসামরিক গাড়ি নিয়ে ইসরায়েলের গুপ্ত বাহিনী অন্য একটি গাড়ির ওপর গুলিবর্ষণ শুরু করে। এতে ওই তিন ফিলিস্তিনি শহীদ হন। নিহত তিন ফিলিস্তিন পশ্চিম তীর-ভিত্তিক আল-আকসা শহীদ ব্রিগেডের সদস্য বলে নিশ্চিত করেছে সংগঠনটি। তাদের দাফন অনুষ্ঠানে পশ্চিম তীরের হাজার হাজার মানুষ অংশ নেন।

 

 

কিউএনবি/আয়শা/১০ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit