সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম
শিক্ষক দিবসেও কর্মবিরতিতে শিক্ষক-শিক্ষার্থীরা সারাদেশে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী মাটিরাঙ্গা জোনের উদ্যোগে মাসব্যাপী ফুটবল কোচিং কোর্সের সমাপনী ও সনদ বিতরণ। মেসির বিদায়ের পর আর্জেন্টিনা একদম বদলে যাবে: স্কালোনি নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অসরপ্রাপ্ত সেনা  পরিবার। আদালতের আদেশ অমান্য করে তাদের পরিবারকে প্রাণ নাসের হুমকি। দেশের স্বার্থে ফুলবাড়ির কয়লা উত্তোলন করতে চায় সরকার  আশুলিয়ায় ধামসোনা কৃষক দলের নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট ৪২ লক্ষ টাকা জরিমানা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮৫ Time View
মোঃ আসাদুজ্জামান আসাদ দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ৯ নং হামিদপুর ইউনিয়নে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। পরিবেশ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের উদ্যোগে জেলা প্রশাসন দিনাজপুর-এর বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব নুর-ই-আলম সিদ্দিকীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন,২০১৩ (সংশোধিত ২০১৯) অনুসারে বিভিন্ন ধারার লঙ্ঘনের দায়ে ৯টি ইটভাটা থেকে মোট ৪২ লক্ষ টাকা  অর্থদন্ড ধার্য ও আদায় করা হয়।

এ সময় বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতিটি ইটভাটার চলমান কার্যক্রম সম্পূর্নরুপে বন্ধ রাখার নির্দেশ প্রদান করেন। অভিযানে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহাম্মেদ, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক এ, কে, এম, ছামিউল আলম কুরসি ও জুনিয়র কেমিস্ট মো: রফিকুল ইসলাম, পার্বতীপুর থানা ফায়ার সার্ভিস এবং জেলা পুলিশ, দিনাজপুর সার্বিক সহায়তা প্রদান করেন। পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক এ, কে, এম, ছামিউল আলম কুরসি বলেন, অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট একটি চলমান প্রক্রিয়া। ভবিষ্যতে এ অভিযান অব্যাহত থাকবে।

মেসার্স এফ এম বি ব্রিক্স, ধুলাউদাল, পার্বতীপুর, ৪ লক্ষ টাকা অর্থদন্ড
মেসার্স এ আর বি ব্রিক্স, দক্ষিণ ৩ লক্ষ টাকা অর্থদন্ড
মেসার্স ফাইভ স্টার ব্রিক্স,
মেসার্স এ এস বি বিক্স,
মেসার্স আর এম ব্রিক্স,
মেসার্স একতা ব্রিক্স,
মেসার্স সোহাগী ব্রিক্স,
মেসার্স জহুরা ব্রিক্স,
মেসার্স একেবি বিক্স, দক্ষিণ পলাশবাড়ী, পার্বতীপুর, প্রত্যেককে ৫ লক্ষ টাকা অর্থদন্ড ধার্য ও আদায় করা হয়, ফায়ার সার্ভিসের মাধ্যমে পানি ছিটিয়ে আগুন নিভিয়ে দেয়া হয় এবং স্কেভেটরের সাহায্য ইটভাটার কিলন ভেঙ্গে দেয়া হয়।
সংবাদ প্রেরক

 

 

কিউএনবি/আয়শা/১০ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit